ষড়যন্ত্রকারীদের বিষদাঁত আমরা ভেঙে দেব : নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত স্বৈরাচারের উচ্ছিষ্ট খেয়ে বাংলাদেশের মানুষের ও মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে কাজ করে। এরা পাকিস্তানের দালাল ও হানাদার বাহিনীর দোষর। এরা বাংলাদেশের স্বাধীনতাকে এখনো মেনে নিতে পারেনি। দেশ যখন ঘুরে দাঁড়িয়েছে,দেশের মানুষের জীবনযাত্রার মান যখন উন্নত হচ্ছে, তখন এরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। আমরা এ সকল ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দেব।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে শাহজাহানপুরে ১১নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক মাহবুব আলী অডিটরিয়ামে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আমাদের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিএনপি-জামায়াত বারবার দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতিতে বাধা দিচ্ছে। তারা দেশের মানুষের শান্তি, সম্প্রিতিকে বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাম্প্রতিক বিষবাষ্প ছড়িয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চায়। এরা নৈরাজ্য ও বিভক্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সব সময় মানুষের পাশে দাঁড়ায়। আমাদের রাজনীতিই হল দেশের মানুষের জন্য। এটাই হলো আওয়ামী লীগের নীতি ও শেখ হাসিনার নির্দেশ। দেশের সকল দুর্দিন ও দুঃসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের পাশে ছিল। করোনাকালীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষকে অক্সিজেন, খাদ্য সামগ্রী, দাফন কাফন সৎকার সর্বক্ষেত্রে সহযোগিতা করেছে। তারা কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিয়েছে। এ পবিত্র রমজান মাসেও আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি।

নাছিম বলেন, ঢাকা-৮ আসনে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের জায়গা থাকবে না। আমরা দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান করতে চাই। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনো দলাদলি থাকবে না। যেকোনো মূল্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের পবিত্রতা রক্ষা করব। ঢাকা-৮ আসনের মানুষদের যে সমস্যা গুলো রয়েছে ইনশাআল্লাহ সেগুলো দ্রুত লাঘব করব।

তিনি বলেন, আমাদের সামাজ ও রাষ্ট্রে যারা নৈরাজ্য সৃষ্টি করে, তাদের নিয়ে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের সব সময় ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবিলা করতে হবে। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও শেখ হাসিনার কর্মীরা দেশের মানুষদের সঙ্গে নিয়ে এ অগণতান্ত্রিক শক্তিকে প্রতিহত করব। এরা দেশের ১৭ কোটি মানুষের শত্রু।

শাহজাহান পুর থানা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

১ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

১ দিন আগে