প্রতিবেদক, রাজনীতি ডটকম

চাঁদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার এবার সাবেক দুই মন্ত্রী, এক সাবেক সংসদ সদস্যসহ ৬৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বুধবার বিকালে এক আহত শিক্ষার্থীর বাবা ও সদর উপজেলার বাসিন্দা মুক্তার হোসেন পাটোয়ারী চাঁদপুর মডেল থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন ওসি) আবদুর রাজ্জাক মীর।
মামলায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী মন্ত্রী দীপু মনি, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সংসদ সদস্য সেলিম মাহমুদ ও দীপু মনির ভাই জে আর ওয়াদুদসহ ৩৫০ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া আসামি করা হয় অজ্ঞাত আরও ৩০০ জনকে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৪ অগাস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় দীপু মনির মদদে এজাহারনামীয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এ সময় তারা বিস্ফোরক দ্রব্য ফাটিয়ে আতঙ্কের সৃষ্টি করেন। এতে অনেক শিক্ষার্থীসহ সাধারণ লোকজন আহত হন।
গণআন্দোলনের মুখে গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাবেক সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি ও তার ভাই জে আর ওয়াদুদসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে চাঁদপুরে আগে আরও দুটি মামলা করা হয়েছিল।
এর মধ্যে গত ১৯ অগাস্ট ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, এ নিয়ে চাঁদপুর মডেল থানায় মোট তিনটি মামলা করা হল। এই তিন মামলায় এখন পর্যন্ত শুধু দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আসামিরা পলাতক। পুলিশ তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছে।

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের
১৫ ঘণ্টা আগে
নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত
১ দিন আগে
নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।
২ দিন আগে
বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'গুম, খুন ও চরম নির্যাতনের শিকার হয়েও আপনারা সবাই মিলে দল সামলেছেন। নিজের পরিবারের চেয়ে দলকে বেশি সময় ও অর্থ দিয়েছেন। তখন সবাই সবার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে দল চালিয়েছেন। এখন নির্যাতনের সেই ভয় নেই, তাহলে এখন কেন ঐক্যবদ্ধ থা
৩ দিন আগে