প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে সিলেট যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বরাবরের মতো শাহজালাল ও শাহপরাণের মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনি প্রচারণা শুরু করবেন। বুধবার (২০ ডিসেম্বর) সকালে সিলেটে এসে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই নির্বাচনি সফরের খরচ নির্বাহ হবে আওয়ামী লীগের দলীয় তহবিল থেকে।
প্রধানমন্ত্রীকে বরণ করতে নতুন সেজেছে সিলেট নগরী। প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে ইতোমধ্যে সিলেটে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তাকে বরণ করতে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট ও রাস্তাঘাটসহ পুরো নগরীকে নতুন সাজে সজ্জিত করা হয়েছে।
বিশেষ করে বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবিবাজার, লামাবাজার, সুরমা পয়েন্ট, তালতলা, দরগাহ গেট, আম্বরখানা, বিমানবন্দর সড়ক সংস্কার করা হচ্ছে। এ ছাড়াও সিলেটের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে শোভা বর্ধনকারী ফুল গাছ লাগানো হচ্ছে।
প্রস্তুত করা হয়েছে প্রধানমন্ত্রীর জনসভাস্থল সিলেট নগরীর ঐতিহাসিক আলিয়া মাদরাসাহ মাঠ। মঞ্চ নির্মাণ সম্পন্ন করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি অনুসরণ করে প্রস্তুত করা হয়েছে জনসভাস্থল।
জনসভায় ঐতিহাসিক কলরেডি মাইক লাগানো হয়েছে। মঞ্চের সামনে বাঁশ দিয়ে চারদিকে শক্ত বেষ্টনী গড়ে তুলা হয়েছে। এসকল কাজ তদারকি করছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
এদিকে ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে কয়েক লাখ লোকের জনসমাগম ঘটাতে তৎপরতা চালাচ্ছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর বুধবার সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে দলের নির্বাচনি প্রচারণা শুরু করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৪ দিন আগে