চীন সফরে আ.লীগের ৫০ সদস্যের প্রতিনিধি দল

প্রতিবেদক, রাজনীতি ডটকম

চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে দেশটি সফরে গেছেন আওয়ামী লীগের ৫০ সদস্যের একটি প্রতিনিধি দল।

শনিবার (২৫ মে) দুপুর ২টা ৫৫ মিনিটে চীনের উদ্দেশ্য ঢাকা ছাড়েন তারা। প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ও সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য তানভীর শাকিল জয় এ তথ্য নিশ্চিত করেছেন। সফর শেষে আগামী ৫ জুন তাদের দেশে ফেরার কথা রয়েছে বলে জানান তিনি।

প্রতিনিধি দলে রয়েছেন মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া আওয়ামী লীগের তথ্যভাণ্ডার তৈরিতে যুক্ত থাকা ছাত্রলীগের সাবেক নেতাদের সমন্বয়ে গঠিত ওয়েব টিমের সদস্যরাও প্রতিনিধি দলে রয়েছেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান তানভীর শাকিল জয় বলেন, চীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণের এই সফরে প্রশিক্ষণ এবং চীনা কমিউনিস্ট পার্টির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে মতবিনিময় করা হবে। যার মূলে থাকবে রাজনৈতিক নানা বিষয়। বিশেষ করে চীনা কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র, দল কীভাবে চলে, তারা তৃণমূলে কীভাবে কাজ করে, সেসব ব্যাপারে জানা। এছাড়া চীনের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনীতিবিদদের সঙ্গে মতবিনিময় হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

১ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

১ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে

জামায়াত-এনসিপির চাপেই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

২ দিন আগে