দেশটাকে ভালবাসছে কে, দেশের প্রতি টানটা কোথায় : প্রশ্ন হানিফের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, কিছু মানুষের কথা কাজে পাকিস্তান প্রেম দেখা যায়। আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের (ভারত) প্রতি এখনো প্রেমের আবেগটা রক্ষিত রাখতে দেখা যায়। আমাদের দেশটাকে ভালবাসছে কে? এত ত্যাগের বিনিময়ে আমাদের দেশ, আমাদের দেশের প্রতি টানটা কোথায়?

আজ শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে বঙ্গীয় সাহিত্য-সংস্কৃতি সংসদ আয়োজিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধার্ঘ সভায় তিনি এ সব প্রশ্ন রাখেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, কিছু মানুষের কথা কাজে পাকিস্তানে যে আমরা ছিলাম সে বহিঃপ্রকাশ এখনো দেখা যায়। এই স্বাধীন দেশে বাস করে এখনো তাদের মাঝে পাকিস্তান প্রেম দেখা যায়। কিছু মানুষ পাকিস্তানকে এখনো তাদের প্রেমের জায়গায় রেখেছে।

তিনি বলেন, আবার কিছু মানুষের মাঝে আমাদের পাশের দেশের প্রতি এখনো প্রেমের আবেগটা রক্ষিত আছে দেখা যায়। আমাদের দেশটাকে ভালবাসছে কে? এত ত্যাগের বিনিময়ে আমাদের দেশ, আমাদের দেশের প্রতি টানটা কোথায়?

সকলের প্রতি অনুরোধ রেখে হানিফ বলেন, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই দেশটাকে আমরা ভালবাসি। আমাদের প্রেম, আমাদের ভালবাসা, আমাদের আবেগ সব কিছুই যেনো হউক আমাদের দেশকে কেন্দ্র করে। দেশ ছাড়া আমাদের অন্য কারো প্রতি প্রেম ভালবাসা থাকতে পারে না। আমাদের তাই হউক আজকের অঙ্গীকার।

অনুষ্ঠানে কেপিআর (খুদে প্রতিভার রাজ্য) চিত্রশিল্পীদের হাতে পুরস্কার তুলে দেন মাহবুব উল আলম হানিফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখে কুষ্টিয়া ইসলামি বিশ্ববিদ্যাণয়ের সাবেক প্রো ভিসি অধ্যাপক মো. শাহিনুর রহমান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গাজী নজরুলের বিষয়ে ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দিয়েছে জামায়াত

জামায়াতের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে প্রকাশিত বিভিন্ন অভিযোগ নিয়ে দলীয় তদন্ত পরিচালনা করা হয়। সেই তদন্তে তাঁর নৈতিক স্খলনের প্রমাণ পাওয়া যাওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাঁকে বহিষ্কার করা হয়েছে।

১ দিন আগে

দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে নিতে কাজ চলমান: প্রধানমন্ত্রী

তারেক রহমান বলেন, ‘ব্যবসায় সফলতার জন্য সরকারের ব্যবসায়ী নীতিও গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অনেক চ্যালেঞ্জ আছে, একই সঙ্গে সামর্থ্যও আছে। বাংলাদেশে নিরাপদ বিদেশি বিনিয়োগ দরকার। ট্যাক্স, ভ্যাট প্রক্রিয়া সহজ করে বিদেশি বিনিয়োগ নিশ্চিত করার দিকে জোর দিয়েছি। বাংলাদেশ টেকসই ও স্থায়ী বিদেশী বিনিয়োগ চায়, আমরা এক

১ দিন আগে

জামায়াত থেকে বহিষ্কার, গাজী নজরুলের সংসদ সদস্যপদ থাকবে?

২ দিন আগে

জামায়াত-এনসিপির চাপেই কি পদত্যাগ করছেন রাষ্ট্রপতি?

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।

২ দিন আগে