প্রতিবেদক, রাজনীতি ডটকম

কোটার বিষয়টি কোর্টের অর্ডার। এটার নিষ্পত্তি কোর্টের মাধ্যমে করতে হবে। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে আন্দোলনকারীদের কোনো লাভ হবে না বলেছেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ফারুক খান বলেন, বাংলাদেশে অনেকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। দেশ যে উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে সেটার প্রতিবন্ধকতা করার জন্য চেষ্টা করছে। কোটার বিষয়টি কোর্টের আদেশ। আমাদের ছাত্রছাত্রী যারা রাস্তায় আন্দোলন করছে, তাদেরকে বুঝতে হবে, কোর্টের মাধ্যমেই এটার নিষ্পত্তি করতে হবে।
তিনি বলেন, কোটার সমস্যার সুরাহা করতে হবে। অযথা বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের মানুষকে কষ্ট দিয়ে তাদের যেমন কোনো লাভ হবে না, দেশেরও কোনো লাভ হবে না। তাদের শিক্ষা জীবন এভাবে নষ্ট করা ঠিক হবে না। আমি আশা করি তারা এটা বুঝবে।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
১ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে