প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির এখনো দ্বাদশ সংসদ নির্বাচনে আসার সুযোগ রয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির এখনো আসার সুযোগ রয়েছে। আমাদের কাছে খবর আছে, তাদের অনেকেই নির্বাচনে অংশ নেবে।’
শুক্রবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
কাদের বলেন, ‘বিএনপি আসবে না—সে কথাটা এককথায় উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপির এখনো আসার সুযোগ আছে। হয়তো বিএনপি দলীয়ভাবে, জোটগতভাবে না-ও আসতে পারে। বিএনপির ভেতর থেকে অনেকেই নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। আমাদের কাছে খবর আছে। তারা প্রার্থী হিসেবে অনেকেই নির্বাচনে অংশ নেবে। শেষ মুহূর্তে ছবিটা কোন পর্যায়ে যায়, তার ওপর অনেক কিছু নির্ভর করছে।’
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে অপরাজনীতি পরিহার করার জন্য প্রধানমন্ত্রীর বারবার বলছেন। তারা আন্দোলনের নামে নাশকতা করছে। আমাদের কাছে এখন যেটা মনে হচ্ছে, তাদের উদ্দেশ্য হচ্ছে, এখন তারা (বিএনপি) যে মোটিভ নিয়ে ঘুরছে সেটা হচ্ছে, রাজনৈতিক আন্দোলনে ব্যর্থ হয়ে তারা এখন দেশে অর্থনীতিকে ধ্বংস করার পথ বেছে নিয়েছে। রাজনৈতিক আন্দোলনে তারা ব্যর্থ। চোরাগোপ্তা হামলা করে নির্বাচন বন্ধ করা যাবে না। ভন্ডুল করা যাবে না। নির্বাচন যথাসময়ে হবে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ার হোসেন।

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৩ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে