দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ ছিল : কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচন সংঘাতপূর্ণ হবে এমন আশঙ্কা করলেও বাস্তবে তেমনটা হয়নি। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন ছিল শান্তিপূর্ণ। কোনো হতাহতের খবর পাইনি। নির্বাচন মোটামুটি স্বাভাবিক প্রক্রিয়াটা শেষ।

তিনি আজ সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে প্রেসব্রিফিংয়ে এ কথা বলেন।

কাদের বলেন, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের কারণে স্থগিত হওয়া উপজেলাগুলো নির্বাচনের তারিখ ৯ তারিখে শিফট করা হয়েছে। চতুর্থ ধাপে ভোটার উপস্থিতি ৩৪ শতাংশের বেশি। আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি।

আজিজ, বেনজিরের মতো অসংখ্য আজিজ ও বেনজির আওয়ামী লীগে আছে বিএনপির এমন দাবি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শামসুল হুদা, রকিবুল হুদা, এসপি কহিনুর কার সৃষ্টি? মঈন ইউ আহমেদ আটজনকে ডিঙিয়ে সেনাপ্রধান কে করেছে? মির্জা ফখরুল সাহেবের এতটুকু লজ্জা করে না, নিজেরা যা করেছে তা এখন আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে।

এ সময় সেতু মন্ত্রী আরো বলেন, দুদক স্বাধীন। মন্ত্রীরাও কোনো দুর্নীতি করলে দুদক তদন্ত ও মামলা করতে পারে। ফখরুল বলে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে। কে আন্দোলন করবে? দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন বিএনপি! দুর্নীতিবাজ দল-বিএনপি দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করবে এটা বছরের সেরা জোক (কৌতুক)।

ডক্টর ইউনুসের মামলা প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, ভুক্তভোগীদের মামলায় তার বিচার চলছে। আমাদের দেশের আইন আছে। সে আইন অনুযায়ী ডক্টর ইউনুস বিচার পাবেন। আইনের কোনো ব্যত্যয় হবে না। মামলায় তার প্রতি কোনো অবিচার করা হবে না। তার যে প্রাপ্য, সুষ্ঠু বিচার হবে। তাকে কোনোভাবে অপমান করার দুরভিসন্ধি আমাদের নেই।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দিস সোবহান গোলাপ, উপদপ্তর সম্পাদক সায়েম খানসহ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে