প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভুল সিদ্ধান্তের কারণে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপি আন্দোলন করবে এটাই স্বাভাবিক। ২৮ অক্টোবর যে হত্যাকাণ্ড হয়েছিল, সবমিলিয়ে বিএনপি তাদের অপরাধ, তাদের অরাজনৈতিক আচরণের বিষয়গুলো মূল্যায়ন করবেন। মূল্যায়ন করে তাদের ভুলপথ পরিহার করে রাজনৈতিক সঠিক ধারায় এগিয়ে যাবে এটাই আমরা প্রত্যাশা করি।
বৃহস্পতিবার মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নানক বলেন, আমি দ্ব্যত্বহীনভাবে বলতে চাই, যারা হত্যাকাণ্ড করেছে, যারা প্রধান বিচারপতির বাড়ি এবং বিচারকদের বাসভবনে হামলা করেছে, যারা ট্রেনে আগুন দিয়ে মানুষকে হত্যা করেছে, যারা বাসে আগুন দিয়ে সাধারণ যাত্রীদের হত্যা করেছে, এই অপরাধের জন্য তাদের বিচার হতেই হবে। জামিন একটি স্বাভাবিক ধারা জামিন পেতেই পারে, আদালত ইচ্ছা করলে জামিন দিতেই পারে। জামিন ব্যাপারে আমাদের কোনো কথা নেই। আমি অনুরোধ করবো সংশ্লিষ্ট যারা রয়েছে যে ঘটনাগুলি ঘটেছে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে, অবিলম্বে তার বিচার হওয়া উচিৎ।
বিএনপিকে ‘সন্ত্রাসী দল হিসেবে নিষিদ্ধ করার’ বিষয়ে তিনি বলেন, বিএনপি একটি সন্ত্রাসী দল, বিএনপি একটি খুনিদের দল। এ দলটির পিছন থেকে যিনি কলকাঠি নাড়েন তিনি একজন কারাদণ্ডপ্রাপ্ত আসামি লন্ডনে বসে আছেন। তার নির্দেশিত হয়ে যে দলটি পরিচালিত হচ্ছে এ দলটি সম্পর্কে দেশের সর্বস্তরের মানুষ এদলটির ওপর থেকে সকল দৃষ্টি সরিয়ে নিয়েছে। এ দলটি যে গহ্বরে নিমজ্জিত হয়েছে, সে গহ্বর থেকে বেরিয়ে আসার তাদের কোনো সুযোগ নেই।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বুজলুর রহমানসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
২ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
২ দিন আগে