নির্বাচনে বাধা দিলে জনগণ প্রতিহত করবে: কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, জনগণ তাদের প্রতিহত করে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছাবে।

মঙ্গলবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন এলাকায় বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত বিজয় শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, বিএনপি নেতারা অন্ধকার থেকে বক্তৃতা করে। কুয়াশার মধ্যে ১০-১২ জন নিয়ে মিলে মিছিল করে। এটা নাকি আন্দোলন? বিএনপি ভূয়া, নেতা নাই। আন্দোলন করবে কাকে নিয়ে? বিএনপির নেতা নেই। নির্বাচন করবে কাকে নিয়ে?

বিএনপি-জামায়াত, সমমনা দল সব ভুয়া। বিএনপি হাঁটু ভাঙা, মাজা ভাঙা, কোমর ভাঙাদের নিয়ে এলোমেলো জগাখিচুড়ি ঐক্য করেছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি আন্দোলন করে এই বছর পারল না। আগামী বছর আন্দোলন শুরু হবে। রোজার ঈদ, কোরবানির ঈদ করে পাঁচ বছর কেটে যাবে। পরের পাঁচ বছরের শেষে গিয়ে আবার আন্দোলন করবে।

জেলে বিএনপির ২০ হাজার নেতা-কর্মী বন্দি আছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আমি পুরোপুরি খবর নিয়ে জেনেছি, জেলে আছে ১১ হাজার। আজকে জামিন পেয়ে ২ হাজার বের হয়েছে। ২১ হাজার ভুয়া। বিএনপি ভুয়া, মিথ্যাচার করে। বিএনপির নেতারা ভুয়া।

তিনি বলেন, দেশে আসতে তারেকের সাহস নেই। এসে মোকাবিলা করতো, রাজপথে থাকতো, জেলে যেতো। জেলে যেতে যার ভয় সে তো ভুয়া।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে