ইফতার আয়োজনের নামে বিএনপি বিলাসিতা করছে : নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি ইফতার আয়োজনের নামে বিলাসিতা করে অপচয় করছে। তারা দেশের মানুষের জন্য কোন কাজ করে না।

তিনি বলেন, বিএনপি নিজেদের পেট ভরার নীতি করে। তারা নিজেরা নিজেদের জন্য উৎসর্গ করে। দেশের মানুষের জন্য কোন কাজ তারা করে না। মানুষের সুখ, দুঃখ, কষ্ট বুঝার মত বিবেক বোধ তাদের নেই।

বাহাউদ্দিন নাছিম আজ মঙ্গলবার রাজধানীর সেগুন বাগিচা সামাজিক কেন্দ্রে ২০ নং ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতা পায় তখন তারা দুর্নীতি ও লুণ্ঠন করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকে। তারা দুর্নীতির মাধ্যমে দেশের সম্ভাবনাকে ধ্বংস করে দিয়েছিল। তারা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। তাদের শাসনামলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল।

নাছিম বলেন, বিএনপি মনে করে তাদের দুঃশাসনের কথা আমরা ভুলে গিয়েছি। প্রতিদিন বলে তারা দেশের স্বাধীনতা রক্ষা করবে। যারা স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে হাতে হাত মিলিয়ে, তাদের মন্ত্রী বানিয়েছে তারা নাকি দেশের স্বাধীনতা রক্ষা করবে। তারা সন্ত্রাসী, লুটেরা, ধর্মীয় সন্ত্রাসী, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে মিলে সংঘাত সৃষ্টি করে গণতন্ত্রকে ধ্বংস করতে চায়। তাদের সকল কিছু হল দেশের মানুষের সাথে উপহাস ও মশকরা করা। দেশের মানুষ আর তাদের বিশ্বাস করে না।

২০ নং ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতনের সভাপতিত্বে অনুষ্ঠানে পাঁচ শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

১ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

১ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে