প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বেইলি রোড, বনানী, মগবাজার, গাজীপুর এবং পুরান ঢাকায় অগ্নি ও বিস্ফোরণের কয়েকটি ঘটনা ঘটেছে। এই সব দুর্ঘটনা প্রতিরোধ ও নাগরিক সেবা নিশ্চিত করতে বর্তমান সরকারই বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) আইন প্রণয়ন করেন। সরকার শুধু আইন প্রণয়নই করেননি বরং বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। অগ্নি ও বিস্ফোরণ দুর্ঘটনা প্রতিরোধে নাগরিক সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় জরুরি।
সোমবার (৮ জুলাই) রাজধানীর রমনায় আইইবির কেমিকৌশল বিভাগের উদ্যোগে ‘নগরে অগ্নি ও বিস্ফোরণের ঝুঁকি কমানোর উপায়’ শীর্ষক কর্মশালায় সংসদ সদস্য, আইইবির প্রেসিডেন্ট ও বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর এইসব কথা বলেন।
আইইবির সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জুর স্বাগত বক্তব্যে ইঞ্জিনিয়ার এ এন এম তারিক আব্দুল্লাহর সভাপতিত্বে বুয়েটের সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. ইয়াসির আরাফাত খানের সঞ্চালনায় উপস্থাপন করেন কেমিকৌশল বিভাগের সম্পাদক ইঞ্জিনিয়ার মো. ওবায়দুল্লাহ (নয়ন)।
প্রকৌশলী এস. এম. মনজুরুল হক মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা সব সময়ই নিয়ম মেনে ভবন নির্মাণ করতে আহ্বান জানান। ওনার আহ্বানে দেশের নাগরিক সমাজ এগিয়ে আসতে হবে৷
আলোচনায় অংশ নেন আইইবির সাবেক প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুল হুদা, অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. শামীম জেড বসুনীয়া, আইইবির ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মো. শামীম আখতার, বাংলাদেশ ইন্সটিটিউট অব প্ল্যানার্সের সভাপতি ড. আদিল মোহাম্মদ খান, আমদানি রপ্তানি দপ্তরের নিয়ন্ত্রক ইঞ্জিনিয়ার মাসুদুল মান্নান, বায়েটের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. সাইফুল আমিন।
বক্তব্যে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয় বিল্ডিং কোড (বিএনবিসি) আইন অমান্য করে মালিক, ব্যবহারকারী এবং ডেভেলপার প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিক সুবিধা ভোগের সুযোগ পেতে পারে। বিএনবিসি অনুযায়ী আবাসিক এলাকায় এবং ভবনের চারপাশে ফায়ার সেপারেশনের জন্য নূন্যতম জায়গা ফাঁকা রাখতে হবে। নাগরিক সেবা নিশ্চিতকারী প্রতিষ্ঠানগুলো যেমন রাজউক, সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও বিস্ফোরক নিয়ন্ত্রণ অধিদপ্তর, ওয়াসা, গ্যাস ডিস্ট্রিবিউশন বিভাগ, বিএসটিআই এবং শিল্প মন্ত্রণালয়, গণপূর্ত মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় জরুরি। শহরে ওয়ান স্টোপ সার্ভিস চালু করা দরকার। সবচেয়ে বেশি দরকার নাগরিকদের মধ্যে সচেতনতা।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
১ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে