দ্বাদশ সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন : নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন উল্লেখ করে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি ধারাবাহিকতা রাখার।

আজ রোববার রাজধানীর মোহাম্মদপুর টাউন হলের সামনে নির্বাচনী জনসংযোগের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রতিদ্বনিন্ধতামূলক হবে। এই নির্বাচন গণতন্ত্র রক্ষার নির্বাচন। এই নির্বাচন স্বাধীনতা রক্ষা নির্বাচন।

ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, আপনারা যোগ্য প্রার্থীকে ভোট দিন। আগামী ৭ই জানুয়ারি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে আপনারা সকলেই শরিক হন।

এ সময় নির্বাচনী প্রচারণায় অংশ নেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানাসহ ৩১ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নেতা-কর্মীরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে