প্রতিবেদক, রাজনীতি ডটকম

ক্ষমতায় থাকাকালে শেষ পাঁচ বছরে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিদেশ সফরের জন্য ৪৮টি ভিভিআইপি ফ্লাইটের পেছনে ২৫০ কোটি টাকা খরচ করা হয়েছে। এসব সফরে তিনি দেশের বাইরে আরও ২০০ কোটি টাকা খরচ করেছেন বলে জানিয়েছে দৃর্নীতি দমন কমিশন (দুদক)।
সংস্থাটি মনে করছে, বিশাল বহর নিয়ে সাবেক এই প্রধানমন্ত্রী বিদেশ সফরের নামে বিপুল রাষ্ট্রীয় অর্থ অপচয় করেছেন। তাই দুদক এসব নিয়ে অনুসন্ধান করবে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) শেখ হাসিনার বিদেশ সফরের খরচ নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এ ছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে সরকারি অর্থ খরচ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ভুয়া ডক্টরেট ডিগ্রি সংগ্রহের অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি।
বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে দুদক এসব তথ্য জানিয়েছে। এ ছাড়া রাজধানীর সেগুনবাগিচা এলাকায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেনও সাংবাদিকদের এসব কথা বলেন।
দুদক মহাপরিচালক বলেন, সাবেক প্রধানমন্ত্রী বিদেশে সফরে গেলে বিমান বাংলাদেশের উড়োজাহাজ ভাড়া করতেন সরকারি টাকায়। বিশাল বহর নিয়ে তিনি বিদেশ সফরে যেতেন। ক্ষমতার শেষের পাঁচ বছরে তিনি যেসব বিদেশ সফর করেছেন, ফ্লাইট ও বিদেশে অবস্থানের সময় মিলিয়ে তিনি মোট খরচ করেছেন ৪৫০ কোটি টাকা।
দুদকের গোয়েন্দা অনুসন্ধানের তথ্যের ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে বিদেশ সফরের নামে রাষ্ট্রীয় অর্থ অপচয় ও টাকার বিনিময়ে ভুয়া ডক্টরেট ডিগ্রি নেওয়ার অভিযোগ প্রকাশ্যে অনুসন্ধান করা হবে— এমনটি বলা হয়েছে দুদকের বিজ্ঞপ্তিতে।
দুদক জানিয়েছে, শেখ হাসিনা সরকারি অর্থ খরচ করে ভারতের ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বেলজিয়ামের ক্যাথলিক বিশ্ববিদ্যালয় অব ব্রাসেলস এবং ভারতের বিশ্ব ভারতীয় বিশ্ববিদ্যালয় থেকে পদক ও ডিগ্রি সংগ্রহ করেছেন। অর্থের পাশাপাশি জাতীয় স্বার্থপরিপন্থি চুক্তির বিনিময়ে এসব ডিগ্রি ও পদক নিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৩ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৫ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৫ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২০ ঘণ্টা আগে