সাদিক আবদুল্লাহর প্রার্থিতা বাতিল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ফাইল ছবি

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবত সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনি চাইলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করতে পারবেন।

শুক্রবার সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন। সাদিক আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিলের দাবিতে আপিল করেছিলেন ওই আসনে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ ফারুক শামীম। নির্বাচন কমিশন সেই আপিল মঞ্জুর করেন।

হলফনামায় সম্পদবিবরণীতে অসত্য দেওয়ার অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনে আবেদন করেন জাহিদ ফারুক শামীমের মনোনয়নপত্রের সমর্থনকারী কে বি এস আহমেদ। তিনি আমেরিকার নাগরিক এবং সেখানে তাঁর স্ত্রীর বাড়ি থাকার তথ্য হলফনামায় গোপন করা হয়েছে বলে দাবি করা হয়েছিল।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অবৈধ প্রার্থীদের আপিল কার্যক্রম চলেছে ৫-৯ ডিসেম্বর। এসব আপিলের শুনানি শুরু হয়েছে গত ১০ ডিসেম্বর যা চলবে আজ ১৫ ডিসেম্বর পর্যন্ত। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১৭ ডিসেম্বরের মধ্যে। আর প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

মহানগরের রাজনীতি নিয়ন্ত্রণ নিয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি জাহিদ ফারুক এবং সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর মধ্যে কয়েক বছর ধরে বিরোধ চলছে। প্রতিমন্ত্রীর সমর্থক মহানগর আওয়ামী লীগের সহসভাপতি আফজালুর করীম জানান, হলফনামায় স্ত্রীর আমেরিকায় বাড়ি থাকার তথ্য গোপন করার অভিযোগে সাদিক আবদুল্লাহর মনোনয়ন বাতিল চেয়ে যাচাই-বাছাইকালে রিটানিং কর্মকর্তার কাছে আবেদন করেছিলেন। তবে এফিডেভিট আকারে না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা আবেদন নাকচ করে সাদিকের প্রার্থিতা বহাল রেখেছেন। এরই মধ্যে তারা সাদিকের আমেরিকায় নাগরিকত্ব থাকার বিষয়টি নিশ্চিত হয়েছেন। সাদিকের মনোনয়ন বাতিল চেয়ে অভিযোগের উপযুক্ত প্রমাণসহ ইসির আপিল বিভাগে গতকাল ফের আবেদন করা হয়েছে।

সাদিকের আইনজীবী গোলাম সরোয়ার রাজীব বলেন, প্রতিপক্ষ ইসিতে চ্যালেঞ্জ করলে তারাও আইনি লড়াই করবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৩ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে