প্রতিবেদক, রাজনীতি ডটকম

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। একই সঙ্গে দেশজুড়ে ‘চলা নারকীয় তাণ্ডব’ বন্ধে বর্তমান সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এসব কথা জানান তিনি। তবে তার ফেসবুক পেজটি ‘ভেরিফায়েড’ নয়। বিষয়টি নিশ্চিত হতে তার ব্যক্তিগত সহকারীকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি। তবে সংশ্লিষ্টরা বলছেন, এই ফেসবুক পেজে হানিফ নিজের তথ্যগুলো শেয়ার করতেন।
আওয়ামী লীগ নেতা হানিফ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইল। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়িঘরে লুটপাট এবং অগ্নিসংযোগ বন্ধ করতে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। এর পর থেকে দলটির নেতা-কর্মীরা আত্মগোপন করেন। তবে রাজধানীতে দলটির সমাবেশ-মিছিল না হলেও দেশের বিভিন্ন জেলায় প্রতিবাদী সমাবেশ ও মিছিল করেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম সম্প্রতি ছাত্রশিবির ছেড়ে জামায়াতে ইসলামীর রাজনীতিতে যোগ দেওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি পদে থাকার ‘নৈতিকতা হারিয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
১ দিন আগে
নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের
১ দিন আগে
নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত
২ দিন আগে
নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।
২ দিন আগে