নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন হারিয়ে না যায় : প্রধানমন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে সাক্ষাৎকার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের উদ্দেশ্যে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মনোনয়ন না পেলেও নিজেদের কাজ অব্যাহত রাখতে হবে। নেতৃত্ব দেওয়ার আকাঙ্ক্ষা যেন হারিয়ে না যায়, মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করতে হবে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের সাথে সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের সকলকেই যোগ্য উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তবে আবেদনকারী ১৫৫৩ জনের মধ্য থেকে ৪৮ জন নির্বাচন করা বেশ কঠিন। তারপরও সেটি করতে হবে।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নারীর অধিকার নিশ্চিত হয়েছে মন্তব্য করে তিনি বলেন, সুনির্দিষ্ট কর্ম পরিকল্পনা নিয়ে এগিয়ে চললে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা যায়, সেটি আমরা প্রমাণ করেছি। বর্তমানে বিশ্বব্যাপী বাংলাদেশ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। এত চড়াই উতরাই পেরিয়ে আজকের এই বাংলাদেশ। দেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে।

এদিন দুপুর ১২টা থেকে আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হচ্ছে। এ সভায় সংরক্ষিত মহিলা আসনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

৩ দিন আগে