আ.লীগ থেকে অব্যাহতি নিয়েছি, আর রাজনীতি করব না: কামাল মজুমদার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আদালত প্রাঙ্গণে কামাল আহমেদ মজুমদার। ছবি: ভিডিও থেকে

আওয়ামী লীগের সদস্যপদসহ সব ধরনের পদ-পদবি থেকে অব্যাহতি নিয়েছেন বলে দাবি করেছেন কামাল আহমেদ মজুমদার। সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক এই সংসদ সদস্য বলেছেন, আর কখনো রাজনীতি করবেন না তিনি।

সোমবার (৩ মার্চ) ঢাকা মহানগর হাকিম পার্থ ভদ্রের আদালতে শুনানি শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কাফরুল থানার আতিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য এ দিন তাকে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

কামাল আহমেদ মজুমদার আদালতে বলেন, আমার বয়স ৭৬ বছর হয়ে গেছে। চোখের ৭০ শতাংশ নষ্ট। ডায়াবেটিস আছে। কারা কর্তৃপক্ষ ডায়াবেটিস মাপার মেশিন দিচ্ছে না। একের পর এক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছি। আপনার কাছে আবেদন, ডায়াবেটিস মাপার যন্ত্র দেওয়ার যেন অনুমতি দেওয়া হয়। পরিবারের সঙ্গে কথা বলতে পারি না। কী অবস্থায় আছে তাও জানি না।

কামাল আহমেদ মজুমদার আদালতকেও বলেন, আর কখনো রাজনীতি করবেন না। তিনি বলেন, মৃত্যুর আগ পর্যন্ত আর রাজনীতি করব না। আপনার আদালতে সুবিচার প্রার্থনা করছি। এ বয়সে নাতি-নাতনিদের সঙ্গে খেলার সময়। এ বয়সে আমার ওপর জুলুম চালানো হচ্ছে। আল্লাহকে ডাকা ছাড়া কোনো উপায় নেই। আপনার কাছে অনুরোধ, কারাগারে ডায়াবেটিস চেক করার জন্য ডিজিটাল কোনো যন্ত্র বা ওষুধ যেন দেওয়া হয়। পবিত্র কোরআন শরীফও যেন দেওয়া হয়।

এ সময় বিচারক তার চাওয়াগুলো আইনি প্রক্রিয়া মেনে আইনজীবীর মাধ্যমে আবেদন করতে বলেন। পরে বিচারক এজলাস থেকে নেমে যান।

শুনানির পর কামাল মজুমদারকে হাজতখানায় নিয়ে যায় পুলিশ। এ সময় আদালত প্রাঙ্গণে থাকা সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছি। আর কোনো দলীয় পদে নাই। আজকে থেকে অব্যাহতি নিয়েছি বলতে পারেন। আর রাজনীতি করব না। ৭৬ বছর বয়সে আর রাজনীতি করা সম্ভব না। আমরা চাই, নতুন যুব নেতৃত্ব আসুক।

এদিকে মামলার অভিযোগ থেকে জানা গেছে, জুলাই-আগস্ট আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে মিরপুরে বিআরটিএ অফিসের পেছনের সড়কে আতিকুল ইসলাম গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ২৩ ডিসেম্বর রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা করেন আতিকুলের স্বজন আহসান হাবীব। মামলায় কামাল মজুমদার ছাড়াও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, সাবেক পুলিশপ্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ অন্যদের আসামি করা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৫ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২০ ঘণ্টা আগে