৬ দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছিল : নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, ৬ দফার ভিত্তিতে দেশ স্বাধীন হয়েছে। ছয় দফা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ছয় দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এরা দেশবিরোধী অপশক্তি।

বুধবার (১২ জুন) রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের উদ্যেগে ৭ই জুন ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ছয় দফা বাস্তবায়নে বঙ্গবন্ধুর যে আহ্বান তারই সঙ্গে ৭ জুনের হরতালে বেশ কয়েকজন শ্রমিক নেতা নিহত হন। ছয় দফা হচ্ছে স্বাধীনতা আন্দোলনের মাইলফলক। ছয় দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। বাষট্টিতে পাক-ভারত যুদ্ধে পূর্ব বাংলার কোনো নিরাপত্তা ছিল না। ৬ দফা না হলে ঊনসত্তরের গণঅভ্যুত্থান হত না। এই ছয় দফা আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তন করেছে।

তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো কারাগারে কাটিয়েছেন। তিনি মৃত্যুর মুখোমুখি হয়েও কখন কারো কাছে মাথানত করেননি। তিনি সব সময় চেয়েছিলেন যাতে দেশের মানুষ শান্তিতে থাকে, ভালো থাকে, দুমুঠো খেয়ে বেঁচে থাকে। তিনি তার সারাটা জীবন দেশের মানুষের জন্য উৎসর্গ করে গেছেন।

নাছিম বলেন, আমরা আমাদের বাংলাদেশকে গণতান্ত্রিক ধারাবাহিকতায় দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের এই এগিয়ে নিয়ে যাওয়ার পথে বিএনপি-জামায়াত বারবার দেশের উন্নয়ন, অগ্রগতি ও অর্থনীতিকে বাঁধা দিচ্ছে। তারা দেশের মানুষের শান্তি, সম্প্রিতিকে বিনষ্ট করে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে সাম্প্রতিক বিষ বাষ্প ছড়িয়ে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতে চায়। এরা নৈরাজ্য ও বিভক্তি সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করতে চায়।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত নামক দেশবিরোধী অপশক্তি এখনো বাংলাদেশবিরোধী অপকর্মের সঙ্গে লিপ্ত। এরা সামরিক শাসকদের উচ্ছিষ্ট খেয়ে দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে। এরা আওয়ামী লীগের বিরোধীতার নামে, দেশরত্ন শেখ হাসিনার বিরোধিতার নামে প্রকারান্তরে দেশের মানুষের স্বার্থের বিরোধিতা করে। এ গোষ্ঠী দেশের উন্নয়ন ও অগ্রগতির পথকে বাধাগ্রস্ত করে দেশকে পিছিয়ে নিয়ে যেতে চায়। এদের বিষয়ে আমাদের সচেতন ও সজাগ থাকতে হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে