প্রতিবেদক, রাজনীতি ডটকম

‘ফখরুলরা আজকে গুজব ছড়াচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনছে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলবেন, আজকে গুজব রটাচ্ছে, পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে। সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে। গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে দুর্নীতিবাজ দল বিএনপি।’
শুক্রবার (২১ জুন) রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট গেটে আওয়ামী লীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রা পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
কিছু কিছু মিডিয়া অপপ্রচারে নেমেছে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে মাথানত করার দল নয়।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘ব্যক্তিবিশেষ অপরাধ করলে দুদক স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন। শেখ হাসিনার সৎ সাহস আছে দুর্নীতিবাজদের বিচার করার। সে যেই হোক, যত প্রভাবশালী হোক। কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর ষড়যন্ত্র কিনা সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে।’
আওয়ামী লীগের শিকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে উল্লেখ করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘কচু পাতার ওপর শিশির বিন্দু আওয়ামী লীগ নয়, একটি টোকা লাগলেই পড়ে যাবে, একটু ধাক্কা লাগলে সরে যাবে এমন দল আওয়ামী লীগ নয়।’
বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলন করবেন, ২৮ অক্টোবরের মতো পালিয়ে যাবেন নাতো? আপনাদের আন্দোলনতো ভুয়া। বিএনপির আন্দোলন, এক দফা, নেতৃত্ব সবই ভুয়া। বিএনপি হচ্ছে ভুয়া। এই ভুয়া দলের ভুয়া আন্দোলনে জনগণ আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। যে আন্দোলনে জনগণ নেই, সেটা আন্দোলন নয়। আন্দোলনের নামে যদি আবার আগুন নিয়ে মাঠে নামেন, খুনের রাজনীতি শুরু করেন, তাহলে আমরা (আওয়ামী লীগ) রাজপথে সমুচিত জবাব দিতে প্রস্তুত।’

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
৩ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
৩ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
৩ দিন আগে