বাজেটে শেখ হাসিনা রক্ষণশীল পরিচয় দিয়েছেন: নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জুন ২০২৪, ১৯: ১৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মানুষের জীবন যাত্রার ব্যায়ভার যাতে অধিক না হয়, সেজন্য এবারের বাজেটে দেশরত্ন শেখ হাসিনা রক্ষণশীল পরিচয় দিয়েছেন। শেখ হাসিনার সরকার সব সময় কৃষকদের পাশে রয়েছেন।গত ১৬ বছর ধরে তিনি কৃষিক্ষেত্রে ভর্তুকি দিয়ে আসছেন।কৃষি একমাত্র সেক্টর যেখানে ভর্তুকি দিলে রিটার্ন পাওয়া যায়।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ-এর সভা কক্ষে বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশনের (বিসিপিএ) সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা কৃষিকাজ করে ও কৃষি ব্যবসা করে আমরা সকলে মিলেই একটা পরিবার। এই পরিবার যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমাদের উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে আমাদের বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। কৃষকের পথকে বাধাগ্রস্ত করার মতো কোনো কার্যক্রম দেশরত্ন শেখ হাসিনার সরকার নেবে না।

তিনি আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে পুনর্গঠনের সময় কৃষকদেরকে বিভিন্ন ধরনের উপকরণ বিনামূল্যে দিয়েছিলেন। সেখান থেকেই কৃষির অগ্রযাত্রা শুরু হয়েছিল। তারই ধারাবাহিকতায় আজকে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আমাদের সক্ষমতায় কোনো প্রকার ঘাটতি হোক এটা শেখ হাসিনার সরকার কোনোভাবেই চায় না। এর জন্য যে সকল সহায়তা দরকার তা আওয়ামী লীগ সরকার করবে।

ক্রপ প্রোটেকশন অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দদের উদ্দেশে তিনি বলেন, আপনারা কোনো বিষয় নিয়ে উৎকণ্ঠিত হবেন না। কৃষিবান্ধব বর্তমান সরকার আপনাদের পাশে আছে। আপনারা আপনাদের প্রতিষ্ঠানের জন্য কাজ করবেন, তার পাশাপাশি এ দেশের মানুষের জন্য, এ দেশের কৃষকের স্বার্থের বিষয়টাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। যত প্রতিকূলতা আসুক না কেন, সব সমস্যাকে আমরা মাথায় রেখেই কৃষি উপকরণের সহজলভ্যতা এবং সুলভ মূল্যে যেন কৃষকরা পায়, তার জন্য নীতিগত সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের দেশের কিছু অসাধু ব্যবসায়ী, যাদের কারণে ব্যবসায়ী সমাজ হেয় হয়। ব্যবসা-বাণিজ্য হবে এটাই স্বাভাবিক। ব্যবসায়ীরা ব্যবসা করবে এটা আমরা স্বাগত জানাই। অসৎ উদ্দেশ্য নিয়ে, অসৎ পথ অবলম্বন করে, স্বল্প সময়ের ভিতর লাভবান হয়ে মানুষকে যারা দুঃখ কষ্ট দেয়, তাদের প্রতি ঘৃণা প্রকাশ করি। আমি বলতে চাই, আপনারা এ দেশের নাগরিক হয়ে মানুষের সঙ্গে, জনগণের সঙ্গে, কৃষকের সঙ্গে আপনাদের দায়িত্বটি সঠিকভাবে পালন করুন৷

বাংলাদেশ ক্রপ প্রোটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) এর সভাপতি এস সাইফুজ্জামানের সভাপতিত্বে ও মহাসচিব কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের সভাপতি কৃষিবিদ প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের মহাসচিব খায়রুল আলম প্রিন্স প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে