প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রাকৃতিক দুর্যোগ ঘূর্ণিঝড় রেমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার ত্রাণ ও পূর্ণবাসন কার্যক্রম তরান্বিত করার লক্ষ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপির নেতৃত্বে আওয়ামী লীগের প্রতিনিধি দল দক্ষিণাঞ্চল সফর করছেন।
তারা পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, খুলনা, সাতক্ষীরা সহ ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় যাচ্ছেন। এ মুহূর্তে তারা পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থান করেছেন। প্রতিনিধি দলে আছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, কেন্দ্রীয় সদস্য গোলাম রাব্বানী চিনু, আনিসুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খায়রুল হাসান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু প্রমুখ।
আওয়ামী লীগের প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত এলাকায় কী অবস্থা দেখেছে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা ও মানুষজনের খোঁজখবর সবসময় রাখছেন। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় আসবেন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াচ্ছেন। সরকারও মানুষের জন্য কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, ঘূর্ণিঝড়ে পটুয়াখালী, পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলের অনেকগুলো জেলা শহরেও পানি উঠেছিল। অবশ্য তা পরদিন নেমে গিয়েছে। তবে উপকূলবর্তী অনেক এলাকায় এখনো পানি আছে। অনেকের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক জায়গায় জনজীবন এখনো বিপর্যস্ত। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে মানুষের খোঁজখবর নিচ্ছি, সর্বতোভাবে পাশে দাঁড়াচ্ছি। আওয়ামী লীগ জনমানুষের দল। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেদের সর্বোচ্চটুকু দিয়ে মানুষের পাশে দাড়াচ্ছে।

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগ নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তিনি সত্যিই স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন, নাকি এর পেছনে বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক সমালোচনা, অভিশংসনের দাবি এবং রাজনৈতিক চাপ ভূমিকা রেখেছে।
২ দিন আগে
নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
৩ দিন আগে