প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুধবার মধ্যরাতে গুলশানে এক ব্যবসায়ীর বাসা থেকে গ্রেপ্তার হয়েছেন।
রাত দেড়টার দিকে র্যাবের মিডিয়া উইং জানায়, রংপুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গত মঙ্গলবার সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রংপুরে গুলিবিদ্ধ হয়ে এক স্বর্ণকারিগর নিহতের ঘটনায় মামলা হয়।
ওই মামলায় জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা আক্তার।
র্যাবের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস সাংবাদিকদের বলেন, এই মামলায় গুলশানে ১ নম্বর রোডে এম অ্যান্ড জে গ্রুপের কর্ণধার সালাউদ্দিন আহমেদের বাসা থেকে সাবেক বাণিজ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়।
গত ২২ আগস্ট টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। সেই সঙ্গে তাদের মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের লেনদেনও স্থগিত করা হয়।
ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২০ আগস্ট রংপুরে অটোরিকশাচালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলারও আসামি টিপু মুনশি।
তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে রংপুর-৪ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরাজিত হন। ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
৭ জানুয়ারি ২০১৯ সাল থেকে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং নানা বিতর্কিত মন্তব্যের কারণে ব্যাপকভাবে সমালোচিত হন টিপু মুনশি। সর্বশেষ শেখ হাসিনার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় তার স্থান হয়নি।

নতুন এই রদবদলে কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. জায়েদ আহমাদ। তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে (২০১৮-২০১৯ সেশন) এমবিবিএস পাস করেছেন। এর আগে তিনি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সভাপতি এবং মেডিকেল জোনের সেক্রেটারি ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার গ্রামের
১৬ ঘণ্টা আগে
নাহিদ বলেন, সরকার বলেছিল, তারা জুলাইয়ের চেতনাকে ধারণ করে, জুলাই সনদ বাস্তবায়ন করবে। কিন্তু আজ আমরা দেখছি, জুলাই সনদ বাস্তবায়নে নানা টালবাহানা করা হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন হবে কি না, তা নিয়েই সন্দেহ দেখা দিয়েছে। তাই সরকার যদি বলে তারা জুলাইয়ের চেতনা ধারণ করে, তাহলে বিচার আর সংস্কার প্রক্রিয়াকে আন্ত
১ দিন আগে
নাসীরুদ্দীন পাটোয়ারী তার পোস্টে বলেন, স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রীয় শিক্ষাব্যবস্থা এখনও কোনো সুস্পষ্ট জাতীয় সিদ্ধান্তে উপনীত হতে পারেনি এবং বর্তমান বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষার কাঠামো দক্ষ জনশক্তি গড়ার পরিবর্তে একটি বৃহৎ শিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি করছে।
২ দিন আগে
বিগত ১৭ বছরের দুঃশাসনের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, 'গুম, খুন ও চরম নির্যাতনের শিকার হয়েও আপনারা সবাই মিলে দল সামলেছেন। নিজের পরিবারের চেয়ে দলকে বেশি সময় ও অর্থ দিয়েছেন। তখন সবাই সবার পাশে থেকে ঐক্যবদ্ধভাবে দল চালিয়েছেন। এখন নির্যাতনের সেই ভয় নেই, তাহলে এখন কেন ঐক্যবদ্ধ থা
৩ দিন আগে