সিলেটের উন্নয়নে সব ধরনের সহযোগিতা করা হবে : নানক

বাসস

সিলেটের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি।

সোমবার (২৪ জুন) রাতে সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষে স্থানীয় মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।

নানক আরো বলেন, সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে যত টাকা লাগে তত টাকা দিবেন প্রধানমন্ত্রী। মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী প্রধানমন্ত্রীর অত্যন্ত স্নেহভাজন। সিলেটের উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।

সিটি কর্পোরেশন কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রত্যেকটা বাজার নিয়ন্ত্রণে আনতে হবে যাতে জনগণের কোন ভোগান্তি না হয়। আমাদের বাজারগুলো যাতে সিন্ডিকেটের কাছে জিম্মি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সবার স্বার্থে সিন্ডিকেটের কবল থেকে বাজারকে রক্ষা করতে হবে। নগরীতে স্বল্পমূল্যের বাজার স্থাপনের পরামর্শ প্রদান করেন তিনি। নগর এলাকায় বর্জ্য সমস্যার বর্জ্যকে সম্পদে রূপান্তর করার আহ্বান জানান তিনি।

প্রাণঘাতি করোনার সময় সিলেটবাসীর টানে এবং গত ২০২২ সালের বন্যার সময় তিনি সিলেট সফর করেন। এবারও বন্যায় সার্বক্ষণিক তিনি সিলেটবাসীর খবর নেন। সিলেটবাসীর প্রতি তার আলাদা টান রয়েছে।

তিনি বলেন, বন্যায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। স্থানীয় জনপ্রতিনিধিগণ সেগুলো সুষ্টুভাবে বিতরণ করছেন। কেউ ত্রাণ সহায়তা থেকে বাদ পড়বেনা। সবাইকে ত্রাণ সহায়তা প্রদান করা হচ্ছে।

বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, বস্ত্রখাত থেকে সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে সরকার। এতে দেশে নারীসহ ব্যাপক কর্মসংস্থানের আওতায় এসেছেন। বাংলাদেশের বাণিজ্যিক সম্পদ পাট থেকে সোনালী আঁশ উৎপাদন করে আবারও বিশ্ব বাজারে এগিয়ে যাবে বাংলাদেশ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সিলেট বিভাগীয় কমিশনার আবু আহমেদ ছিদ্দিকী, সিলেটের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার জাকির হোসেন খান, সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে