বিএনপি-জামায়াতের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখব: কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি তার বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখাই শহীদ বুদ্ধিজীবী দিবসের শপথ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির শ্রেষ্ঠ সন্তানদের তারা বেছে বেছে ধরে নিয়ে নৃশংসভাবে হত্যা করেছিল। আমরা মনে করি, একাত্তরের যে অপশক্তি জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছিল, সেই সাম্প্রদায়িক অপশক্তি, এখনও বাংলার মাটিতে ডালপালা বিস্তার করে আছে। এরাই আমাদের স্বাধীনতার শত্রু, এরাই আমাদের বিজয়ের শত্রু, এরাই আমাদের বিজয়কে সংহত করার পথে প্রধান অন্তরায়।’

তিনি আরও বলেন, ‘কাজেই আজকে আমাদের অঙ্গীকার, আমাদের শপথ- বাংলাদেশকে সাম্প্রদায়িকতা মুক্ত করতে হলে বিএনপি-জামায়াতের নেতৃত্বে যে অপশক্তি স্বাধীনতার প্রতি হুমকি প্রদর্শন করে যাচ্ছে, আমাদের সাম্প্রদায়িকতার পথে নিয়ে যাওয়ার, পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে, সন্ত্রাস করছে; সেই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়াই অব্যাহত রাখব।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৩ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে