বিজয় শোভাযাত্রার অনুমতি পেল আ. লীগ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আওয়ামী লীগের দলীয় পতাকা

মহান বিজয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার বেলা আড়াইটায় আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি বত্রিশে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

সোমবার ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা দলটিকে এ কর্মসূচি পালনের অনুমতি দিয়েছে।

১৭ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের সই করা করা এক চিঠিতে অনাপত্তির কথা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পত্রের মর্ম এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধিমালা প্রতিপালন ও সার্বিক আইন-শৃংখলা বজায় রাখার শর্তে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এর উদ্যোগে অনুষ্ঠেয় ১৯/১২/২০২৩ তারিখের বিকাল ২:০০ ঘটিকায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (রমনা) থেকে মৎস্য ভবন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি), শাহবাগ, এলিফ্যান্ট রোড হয়ে ধানমন্ডি ৩২ পর্যন্ত মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে র্যালি অনুষ্ঠানের অনাপত্তি জ্ঞাপন করা হল।

এর আগে গতকাল রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়য়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের সোমবারের বিজয় শোভাযাত্রা কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরদিন মঙ্গলবার বেলা আড়াইটায় আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ধানমন্ডি বত্রিশে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ-এর মৃত্যুতে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষিত হওয়ায় বিজয় শোভাযাত্রা কর্মসূচিতে পরিবর্তন আনা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মঙ্গলবার সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সারাদেশে বিজয় শোভাযাত্রা কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

প্রসঙ্গত, মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালি করার অনুমতি চেয়ে গত ১৫ ডিসেম্বর ঢাকার বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসারের কাছে চিঠি দেয় আওয়ামী লীগ। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১৮ ডিসেম্বর থেকে ভোটগ্রহণ শেষ না হওয়া পর্যন্ত রাজনৈতিক দলের কোনও সভা, সমাবেশ বা অন্য কোনও ধরনের রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা যাবে না বলে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ ধরনের কর্মসূচির অনুমতি না দেওয়ার জন্য বলা হয়েছে প্রজ্ঞাপনে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে