নির্বাচনে না যাওয়া ভুল ছিল, বিএনপি এখন বুঝতে পেরেছে : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১১ মার্চ ২০২৪, ১০: ২৮
রোববার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ডিক্যাব আয়োজিত ‘বাংলাদেশে জেনোসাইড আন্তুর্জাতিক স্বীকৃতি ও ক্ষতিপূরণ’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্রমন্ত্রী। ছবি : সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি বেশি কৌশল করতে গিয়ে নির্বাচন থেকে বাহিরে চলে গেছে। তারা এখন বুঝতে পেরেছে বা উপলব্দি করতে পেরেছে নির্বাচনে না যাওয়াটা ভুল ছিল।

রোববার (১০ মার্চ) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘বাংলাদেশে ১৯৭১ সালে জেনোসাইড: আন্তর্জাতিক স্বীকৃতি ও ক্ষতিপূরণ’-শীর্ষক সেমিনারে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এর মধ্যে কাগজে (পত্রিকায়) দেখলাম, বিএনপির মির্জা আব্বাস বলেছে- কৌশল করে তাদের নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে। আপনারা বেশি কৌশল করতে গিয়ে নিজেরা বাইরে চলে গেছেন। আমরা চেয়েছিলাম, আপনারা নির্বাচনে আসেন। ওনারা বেশি কৌশল করতে গিয়ে নির্বাচন থেকে বাইরে চলে গেছেন।

হাছান মাহমুদ বলেন, তারা এখন বুঝতে পেরেছে বা তারা উপলদ্বি করতে পেরেছে, নির্বাচনে না আসাটা ভুল হয়েছে।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বলেন, ভূ-রাজনৈতিকভাবে বাংলাদেশ গুরত্বপূর্ণ অবস্থানে রয়েছে। নির্বাচন নিয়ে অনেকে হুমকি দিয়েছেন, তারা এখন সরকারের সঙ্গে কাজ করতে চায়। নির্বাচন গণতান্ত্রিক উপায়ে হয়েছে এবং সরকারও গণতান্ত্রিক উপায়ে গঠন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন ডিক্যাব সভাপতি নুরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে