আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তীর থিম সং প্রকাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আওয়ামী লীগের দলীয় পতাকা

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী তথা ‘প্লাটিনাম জয়ন্তী’ ২৩ জুন। দিনটি ঘিরে দল ও সমর্থকদের মধ্যে সাজ সাজ রব। এই দিনে আনন্দের মাত্রা বাড়াতে এবং রাজনৈতিক দল হিসেবে দলের সমৃদ্ধ ইতিহাস মানুষের কাছে পৌঁছানোর লক্ষ্যে তৈরি হয়েছে একটি থিম সং। যা তৈরি করেছেন দেশের অন্যতম সংগীত জুটি গীতিকবি জুলফিকার রাসেল ও সংগীত পরিচালক পাভেল আরিন।

‘বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম’ শীর্ষক বিশেষ এই গানটির কথার সঙ্গে তাল মিলিয়ে তৈরি হয়েছে দৃষ্টিনন্দন ভিডিও। এটি পরিচালনা করেছেন ইশতিয়াক মাহমুদ। বাংলাদেশ আওয়ামী লীগ-এর প্রযোজনায় পুরো প্রজেক্টের পরিকল্পনা ও সমন্বয় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

কোরাস কণ্ঠে গাওয়া থিম সংটি প্রকাশ হয়েছে ‘প্লাটিনাম জয়ন্তী’র দুই দিন আগেই (২১ জুন) বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজ ও অঙ্গসংগঠনগুলোর সোশ্যাল হ্যান্ডেলে।

‘বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম’ গানটি প্রকাশের পর থেকেই প্রশংসিত হচ্ছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে এর সমৃদ্ধ কথা ও চিত্রায়ণে মুগ্ধতা প্রকাশ করছেন সাধারণ মানুষরা। যে গানটির মাধ্যমে তুলে ধরা হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছরের পথচলার নান্দনিক গল্প।

গানটি লেখা প্রসঙ্গে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গীতিকবি জুলফিকার রাসেল বলেন, ‘আওয়ামী লীগের মতো অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা আর প্রগতির অনবদ্য ইতিহাসের নজির পৃথিবীতে খুব কম।

সেই দলের প্রধান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যার হাতে এই দেশটারই জন্ম। এর পরের অধ্যায় বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে চলার। বাঙালি জাতির জীবনে এই মুক্তি, বোধ আর উন্নয়নের অনবদ্য নাম বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলটির প্লাটিনাম জয়ন্তীর অংশ হতে পেরে আনন্দ লাগছে।’

বলা দরকার, ‘বাংলাদেশের হৃদয় জুড়ে আওয়ামী লীগের নাম’ গানটি প্রকাশের ১৮ ঘণ্টার মাথায় শুধু দলীয় ফেসবুক পেইজ থেকে শেয়ার হয়েছে সাত শতাধিকের বেশি। মন্তব্যের ঘরে অসংখ্য প্রশংসা ঝরছে শ্রোতা-দর্শকের পক্ষ থেকে।

গানটির সুরকার-সংগীত পরিচালক পাভেল আরিন বলেন, ‘প্রথম কথা হলো- বাংলাদেশ আওয়ামী লীগের মতো দলের প্লাটিনাম জয়ন্তীর থিম সং করতে পারা আমার জন্য অনেক সম্মানের বিষয়। গানটির গীতিকবি জুলফিকার রাসেল ভাই এ ক্ষেত্রে আমার প্রথম উৎসাহদাতা। তার উৎসাহ আর কাব্যময় লিরিক আমাকে আসলে গানটির সুর তৈরিতে অনেকটা পথ এগিয়ে দেয়। আগেও আমরা একসঙ্গে বেশ কিছু বড় থিম সং করেছি, এবারও করলাম।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে