গণতন্ত্র ও উন্নয়ন—সবই শেখ হাসিনার হাতে নিরাপদ: কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ মার্চ ২০২৪, ১৩: ৩৬
ওবায়দুল কাদের। ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে প্রমাণিত যে, গণতন্ত্র ও উন্নয়ন সমৃদ্ধি সবকিছুই শেখ হাসিনার হাতে নিরাপদ। তিনিই শুধু বাংলাদেশের বাস্তবতা বোঝেন। যেটা বিএনপি বুঝতে ব্যর্থ হয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের বাস্তবতা বুঝতে ব্যর্থ হওয়ার কারণে বিএনপি ক্রমাগত রাজনীতি থেকে দূরে সরে যাচ্ছে। রোববার (১০ মার্চ) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিএনপির সমমনারা যদি কোনো সন্ত্রাস করে, তার সাথে বিএনপির যোগসাজশ না থাকাটা অস্বাভাবিক বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, ‘সন্ত্রাস যেখানে আছে, সেখানে বিএনপিও আছে। বিএনপি সন্ত্রাসী দল, এটা শুধু দেশে না বিদেশেও প্রমাণিত।’

এ সময় মধ্যবর্তী নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেন তিনি। বলেন, ‘মধ্যবর্তী নির্বাচন কোন দুঃখে হবে। এটাতো মামা বাড়ির আবদার না।’

ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র নির্বাচন নিয়ে যেরকম মন্তব্য করেছে, ইউরোপীয় ইউনিয়নও অনেকটা সেইরকমই কথা বলেছে। নির্বাচনের পর সেসব দেশের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে কাজ করতে চেয়েছে।

নির্বাচনের মানদণ্ড নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানদণ্ডের বিষয় একেকজনের কাছে একেকরকম। এই নির্বাচনের মানদণ্ড খারাপ হলে ইউরোপীয় ইউনিয়ন বা হোয়াইট হাউসে সেটার কথা বলতো। তারা একসঙ্গে কাজ করতে চাইতো না। আমাদের মানদণ্ড ঠিকই আছে। বাংলাদেশের বাস্তবতার সাথে এই নির্বাচনের মানদণ্ড ঠিক আছে।’

গতকাল শনিবার অনুষ্ঠিত হয়ে যাওয়া কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ আরো কয়েকটি স্থানীয় নির্বাচনের বিষয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। কাদের বলেন, ‘কুমিল্লায় ভোটার উপস্থিতি কম হলেও উপ নির্বাচন অবাধ সুষ্ঠু হয়েছে এবং সরকার কোনো হস্তক্ষেপ করেনি। দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন সংশ্লিষ্টদের ধন্যবাদ।’

ওবায়দুল কাদের বলেন, সরকার কারো জন্য কোনো প্রচারণায় যোগ দেয়নি। তাই নির্বাচন নিয়ে সরকারের বিপক্ষে কথা বলার মুখ বিএনপির নেই। ‘যতো দোষ নন্দ ঘোষে’ আচ্ছন্ন মানসিকতায় তারা (বিএনপি) ভুগছে। তাই সেইরকম কথাই বলে।

সম্প্রতি চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে ফিরেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর। আর বর্তমানে সেখানে চিকিৎসার জন্য রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, সিঙ্গাপুর হাসপাতালে গিয়েছিলাম চিকিৎসার জন্য। সেখানে মির্জা ফখরুল বা মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত; কারো সঙ্গেই দেখা হয়নি।

এদিকে রোজার সময় ব্যবসায়ীসহ সবাইকে সংযম মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘খেজুর না খেয়ে বরই খাওয়ার কথা যিনি বলেছেন, এটা তার ব্যক্তিগত মতামত। কথায় কথায় বলে ফেলেছেন; এটা দলের বক্তব্য না।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

২ দিন আগে

রাষ্ট্রপতির পদত্যাগে স্বৈরাচারের কালো ছায়া সরে গেছে: জামায়াত আমির

ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি

২ দিন আগে