প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে আজ রোববার সকাল আটটায়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে সকাল আটটায় তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি সুধা সদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন।
এ সময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।
জাতীয় সংসদের এই আসনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফেরদৌস আহমেদ। ফেরদৌসের সঙ্গে এই আসনে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার টেলিভিশন প্রতীকে, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার ছড়ি প্রতীকে, জাতীয় পার্টির হাজি মো. শাহজাহান লাঙল প্রতীকে, ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম আম প্রতীকে লড়ছেন।
উল্লেখ্য, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না বলে চলতি ভোট বর্জন করেছে বিরোধী বিএনপি। সেই সঙ্গে ভোট বর্জনের জন্য প্রচার চালিয়েছে দলটি। জাতীয় সংসদের ৩০০ সাধারণ আসনের মধ্যে ২৯৯ আসনে আজ ভোট গ্রহণ করা হচ্ছে। প্রতিদ্বন্দ্বিতায় আছেন মোট ১ হাজার ৯৭০ প্রার্থী। তাঁদের মধ্যে ৪৩৬ জন স্বতন্ত্র প্রার্থী। নওগাঁ-২ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় সেখানে ভোট গ্রহণ বাতিল করা হয়।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে