আমরা চাই বিএনপি কোমর সোজা করে দাঁড়াক : পররাষ্ট্রমন্ত্রী

বাসস
ফাইল ছবি

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি নির্বাচনের পর কোমর ভেঙে পড়ে গিয়েছিল, আমরা চাই তারা হতাশা কাটিয়ে কোমর সোজা করে দাঁড়াক।’

মঙ্গলবার বিকেলে রাজধানীতে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে সাংবাদিক গবেষক মুহা. মীযানুর রহমানের ‘বদলে যাওয়া বাংলাদেশ’ এবং কবি রেবেকা শিল্পীর চতুর্থ কাব্যগ্রন্থ ‘বিমূর্ত’র মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী এ কথা বলেন।

হাছান বলেন, ‘আমরা আশা করি, বিএনপি হতাশা কাটানোর জন্য লিফলেট বিতরণ ও নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যেই থাকবে, পেট্রোলবোমা নিয়ে মানুষের ওপরে ঝাঁপিয়ে পড়বে না।’

গ্রন্থ দু’টির প্রকাশক অনার্য প্রকাশনীর চেয়ারম্যান সফিক রহমান, নদী নিরাপত্তার সংগঠন নোঙর সভাপতি সুমন শামস, ছাত্রলীগের সাবেক সহসভাপতি এইচ এম মেহেদী হাসান ও অভ্যাগত অতিথিবর্গ এ সময় মোড়ক উন্মোচন মঞ্চে উপস্থিত ছিলেন।

এর আগে গ্রন্থমোড়ক উন্মোচনকালে ড. হাছান বলেন, একুশের বইমেলা প্রাণের মেলা, বাঙালির মিলনমেলায় পরিণত হয়েছে। তরুণ-তরুণী, শিশু-কিশোর, যুবা, প্রৌঢ়, বৃদ্ধ সবাই মেলায় আসেন একটু নিঃশ্বাস ফেলা, বইয়ের পাতা উল্টানো, বই কেনার জন্য।

তিনি বলেন, আমাদের লক্ষ্য একটি মানবিক সমাজকল্যাণ রাষ্ট্র গড়া এবং সেই লক্ষ্যে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আজকের দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশ বর্ণনা করে পররাষ্ট্রমন্ত্রী হাছান বলেন, ১৫ বছরের আগের বাংলাদেশের সঙ্গে আজকের অনেক পার্থক্য। আবার আজকের সাথে আগামী ১০ বছর পরের বাংলাদেশেরও অনেক পার্থক্য হবে। পদ্মা সেতু, শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোরেলে ভ্রমণ, নদীর তলদেশ দিয়ে টানেল এ সব অভাবনীয় উন্নতির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে অদম্য গতিতে এগিয়ে চলেছি আমরা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

২ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

২ দিন আগে

সদ্য সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির

৩ দিন আগে