প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপি-জামায়াত সাম্প্রদায়িকতার বিষ বাষ্পে আমাদের দেশকে ক্ষতবিক্ষত করতে চায় বলে মন্তব্য করেেছন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেছেন, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক, ভালো থাকুক, অসাম্প্রদায়িক চেতনায় বেড়ে উঠুক তা বিএনপি- জামায়াত মেনে নিতে পারে না। এদের দেশের প্রতি কোনো প্রেম, ভালোবাসা ও মায়া নেই।
আজ সোমবার ( ৪ মার্চ) দুপুরে সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নাছিম বলেন, আজকে বাংলাদেশের সব থেকে বড় চ্যালেঞ্জ দেশবিরোধী বিএনপি-জামায়াত। এরা দেশের মানুষকে শান্তি দিতে জানে না। দেশের মানুষের মুক্তি, শান্তি ও উন্নয়নের লক্ষ্যে এরা কোন কাজ করে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের জন্য যে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার এ চলার পথকে এরা বাধাগ্রস্ত করে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে রুখে দিতে চায়। এরা বারবার আমাদের অর্থনীতির ওপর আঘাত আনতে চায়।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজকে বাংলাদেশের প্রতিটি শিশু যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয় তার জন্য বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের শিশু থেকে কিশোর সর্বস্তরের সর্বোচ্চ পর্যায়ে আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে আগামী দিনে অবদান রাখতে প্রস্তুত হচ্ছে।
কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম আরো বলেন, আমাদের শিক্ষার্থীদের স্মার্ট ছাত্র হতে হবে। আজকের স্মার্ট ছাত্রই আগামী দিনের স্মার্ট নাগরিক হবে। আমাদের বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে হলে ২০৪১ সালের মধ্যে আমাদের সব পর্যায়ে স্মার্টনেসকে আরও উন্নত করতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, সাহিত্য ও সংস্কৃতিসহ সব উন্নয়ন কর্মকাণ্ডে সমৃদ্ধ হতে হবে। তবেই আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে পারব।
সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দেওয়ান আলিমুদ্দিন শিশির, ওয়ার্ড কাউন্সিলর, থানা শিক্ষা অফিসার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
২ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
২ দিন আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
২ দিন আগে