আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ড. মুহাম্মদ ইউনূসের মামলায় আইনের ব্যত্যয় ঘটেছে’ ১২ জন মার্কিন সিনেটরের এমন মন্তব্য নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘আমি যতদূর এই মামলার কাগজপত্র দেখেছি তাতে বলতে পারব বিচারিক আদালতে আইনের যে ধারা আছে সে ধারা অনুযায়ী সুষ্ঠুভাবে বিচার হয়েছে। আমি এর থেকে কিছু বলব না। কারণ, যিনি সাজাপ্রাপ্ত হয়েছেন তিনি নিশ্চই আপিল করবেন। সেখানে কোনো প্রভাব পড়ুক সেটা আমি চাই না।’
শুক্রবার সকালে আখাউড়া রেল স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার বলিষ্ঠ পদক্ষেপ নিবে কিনা- এমন প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, যারা বাংলাদেশের আদালত দ্বারা সাজাপ্রাপ্ত এবং অত্যন্ত গর্হিত অপরাধ করে সাজাপ্রাপ্ত তাদের সকলকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেব। উদ্যোগ যেটা আছে সেটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করব।
নিজ নির্বাচনী এলাকা কসবা ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগ কর্তৃক গণসংবর্ধনাসহ বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে ২ দিনের সফরে সকালে মহানগর এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে আখাউড়ায় যান মন্ত্রী। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আখাউড়া রেলেওয়ে স্টেশনে মন্ত্রীকে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান রাসেদুল কাওছার জীবন, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া প্রমুখ।
কসবা-আখাউড়া সংসদীয় এলাকা থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত এবং টানা তিনবার আইনমন্ত্রী হওয়ায় শনিবার বিকালে আখাউড়া উপজেলা পরিষদ চত্বরে গণসংবর্ধনার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
২ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
২ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে