প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি সাম্প্রদায়িক রাজনীতির কারণে নির্বাচন থেকে ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। আবার তারা বড় বড় কথা বলে। তারা বলে নৌকা নাকি ডুবতে বসেছে, তার জন্য আমরা উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক দিচ্ছি না। যারা নৌকা দেখলে জলাতঙ্ক রোগীর মতো ভয় পায়, কাঁপতে থাকে, যাদের জনপ্রিয়তা শূন্যের কোটায় তাদের যদি সাহস থাকে তারা যেন উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করে। তাদের ধানের শীষ যদি এতই জনপ্রিয় হয় তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে জয়ী হোক।
আজ বুধবার ( ৩ এপ্রিল) দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে ১৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নাছিম বলেন, গত ৭ জানুয়ারি দেশে একটি অবাধ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে জনপ্রিয়তা না থাকায় বিএনপি জামায়াত অংশগ্রহণ করেনি। তারা জানে দেশের মানুষ তাদের ভোট দিবে না। স্থানীয় নির্বাচনে আমরা চাই জনপ্রিয় ভালো মানুষ নির্বাচিত হোক। আওয়ামী লীগ চায় নির্বাচনে সকল দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতা মূলক হোক।
বিএনপির নেতা মঈন খানকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার প্রতি আমার অনুরোধ যদি সাহস থাকে তাহলে নির্বাচনে অংশগ্রহণ করে জয় লাভ করে তারপর বড় বড় কথা বলুন। জনগণের প্রতি যদি আপনাদের আস্থা থাকে তাহলে আসুন, নির্বাচনে অংশগ্রহণ করে বিজয়ী হয়ে প্রমাণ করুন আপনাদের জনপ্রিয়তা আছে। নতুবা নির্বাচন থেকে পালিয়ে বড় বড় কথা বলে মানুষের কাছে হাসির পাত্র হবেননা।
বিএনপিকে উদ্দেশ্য করে তিনি বলেন, অসৎ কথা বলে বিভ্রান্তি ছড়াবেন না, সাম্প্রদায়িক রাজনীতি করে ফায়দা লোটার চেষ্টা করবেন না। অগ্নি সন্ত্রাস করে দেশের মানুষকে হত্যা করবেন না। সত্যের পথে, মুক্তিযুদ্ধের চেতনার পথে রাজনীতি করার জন্য আপনাদের আহ্বান জানাই। দেখুন বাংলাদেশের মানুষ আপনাদের অপকর্ম, পাপকে ক্ষমা করে দিয়ে আপনাদের সমর্থন করে কিনা। সত্য কথা বলুন, গণতন্ত্রের পথে হাঁটুন।
রমনা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল বাশার। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি নুরুল আমিন রুহুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহি প্রমুখ।
এর আগে সকালে বাহাউদ্দিন নাছিম ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে মহিলা আওয়ামী লীগ কর্তৃক শাড়ি বিতরণ অনুষ্ঠানে এবং দুপুরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি কর্তৃক রাজধানীর আবুজর গিফারী কলেজ মাঠে খাদ্য সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
১ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
১ দিন আগে
ডা. শফিকুর রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের অন্যতম দাবি ছিল, সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতির পদে থাকবেন না। তিনি একসময় স্পষ্টভাবে বলেছিলেন, শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। পরে সেই বক্তব্য অস্বীকার করে মিথ্যাচার করেছেন, যা রাষ্ট্রপতি হিসেবে নেয়া শপথের লঙ্ঘন। দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসি
১ দিন আগে