ডেস্ক, রাজনীতি ডটকম

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, “এক হাজার গুণ বেশি ফি নিয়ে অনেক মিডিয়াম স্কুল কেন নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে পারছে না। বিদ্যালয়ের রুমগুলো কনভার্ট করে পরিচালিত হবে–সেটা সাময়িকভাবে দেওয়া যায়; কিন্তু আজীবন আমি সেখানে থেকে যাব, আর বিদ্যালয়ের যে সারপ্লাস হবে সেটা আমরা যারা উদ্যোক্তা তারা পকেটে করে নিয়ে যাব, বিদ্যালয়ের জন্য কোনও ক্যাম্পাস করব না, সেই অরাজকতা আমরা চলতে দিতে পারি না।”
স্বাভাবিকের চেয়ে এক হাজার গুণ বেশি বেতন আদায় করেও অধিকাংশ ইংলিশ মিডিয়াম ও অভিজাত স্কুল শিক্ষার্থীদের নানাভাবে বঞ্চিত করছে বলে ক্ষোভ ঝেড়েছেন তিনি।
বুধবার (৩ জুলাই ) ঢাকা উত্তর সিটি করপোরেশনের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ‘ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস’-এর উদ্বোধনে এসব কথা বলেন তিনি।
এ সময় চলমান ষাণ্মাসিক মূল্যায়নের প্রশ্নপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পাওয়া নিয়ে প্রশ্ন করা হলে নেতিবাচক কিছু দেখতে নারাজ বলে জানান শিক্ষামন্ত্রী।
এদিকে, যানজট থেকে মুক্তির জন্য উত্তরের প্রতিটি স্কুলকে দ্রুত নিজস্ব পরিবহন সার্ভিস চালু করা না হলে স্কুল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
উল্লেখ্য, যানজট রাজধানীবাসীর নিত্যদিনের সমস্যা হলেও যে ক’টি কারণ ভোগান্তির মাত্রা বাড়ায় তার মধ্যে অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান। স্কুল-কলেজ শুরু বা ছুটির সময়ে নাভিশ্বাস অবস্থায় পড়েন সাধারণ মানুষ। অসহায় হয়ে পড়ে ট্রাফিক বিভাগও।
স্কুলকেন্দ্রিক যানজটের অভিশাপ থেকে মুক্তি দিতে এবার ‘ডিএনসিসি স্মার্ট স্কুল বাস সার্ভিস’ চালু করল ঢাকা উত্তর সিটি করপোরেশন। প্রাথমিকভাবে বিআরটিসির তিনটি বাস দিয়ে শিক্ষার্থীদের আনা-নেওয়ার কার্যক্রম শুরু হল। যার আওতায় সেবা পাবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।
রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এই বাস সার্ভিসে থাকছে জিপিএস ট্র্যাকার, জিআইএস প্রযুক্তি, ডিজিটাল হাজিরা ও আইপি ক্যামেরা।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
১ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে