প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বিএনপি নির্বাচনে না এসে ভুল করেছে। জনগণের সম্পৃক্ততা হারালে কোনো রাজনৈতিক দল ঠিকে থাকতে পারে না। বিএনপির অবস্থাও তেমন হবে।
বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় উপজেলার বাদৈর ঈদগাঁ মাঠে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
দ্বাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের (কসবা-আখাউড়া) আওয়ামী লীগ মনোনীত এ এমপি প্রার্থী আরও বলেন, বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা হোক, বিএনপি-জামায়াত তা চায় না। তারা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। নির্বাচনে জনগণের আগ্রহ দেখে বিএনপি ভীত হয়ে সন্ত্রাস করছে।
এর আগে মন্ত্রী তিনলাখ পির এলাকায় পথসভা করেন। এ সময় কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, কসবা পৌরসভা মেয়র এমজি হাক্কানি, বিনাউটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান বেদন খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৪ দিন আগে