ভোট বিরোধিতাকারীদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে জনগণ : নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বাদশা ফয়সল ইন্সটিটিউটে সকাল ৯টায় ভোট দিচ্ছেন জাহাঙ্গীর কবির নানক। ছবি : সংগৃহীত

ঢাকা-১৩ সংসদীয় আসনে ৫০ শতাংশ ভোট পড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওই আসনের নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রোববার (৭ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাদশা ফয়সল ইন্সটিটিউটে সকাল ৯টায় নিজের ভোট প্রদানের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

নানক বলেন, ‌‘৫০ শতাংশের বেশি ভোট পড়বে বলে আমি আশা করছি। দীর্ঘ সারিতে লাইনে দাঁড়িয়ে মানুষ ভোট দিচ্ছে এতেই তা প্রমাণ হয়।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আপনার দেখতে পারছেন লম্বা লাইন। যারা ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধিতা করছে। জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।’

বিএনপি-জামায়াতের দিকে ইঙ্গিত দিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘স্বাধীনতা উত্তর বাংলাদেশে বড় রাজনৈতিক দল যারা ছিলেন তাদের মধ্যে যারা ভোট বর্জনের রাজনীতি করেছেন, ভোট প্রতিরোধের রাজনীতি করেছেন তারা দেশে থেকে বিলীন হয়ে গিয়েছে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বলেন, ‘শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা আরও বেড়ে যাবে। এ এলাকায় একটি ভোট উৎসব অনুষ্ঠিত হবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে