আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন আইজিপির ছোট ভাই

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ২০: ৩৪
চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ। ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশ নিতে সুনামগঞ্জ-২ আসনে প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রীর পাশাপাশি আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের ছোট ভাই চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ।

রোববার বঙ্গবন্ধু এভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে মনোনয়ন সংগ্রহ করা হয়।

সিলেট বিভাগীয় মনোনয়ন বিতরণ বুথের দায়িত্বে থাকা আওয়ামী লীগের উপকমিটির সদস্য সামসুল কবির রাহাত জানান, চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদের পক্ষে নেতাকর্মীরা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য। সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী সাংসদ জয়া সেনগুপ্তও এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এদিকে ব্রাহ্মণবাডিয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নারায়ন সাহা মনি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপিও ফ্যাসিবাদী আ.লীগের পথে হাঁটা শুরু করেছে: জামায়াত আমির

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ

৪ দিন আগে

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৪ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৪ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৪ দিন আগে