মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী হলেন তাজউদ্দীনকন্যা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সিমিন হোসেন রিমি। ফাইল ছবি

বাবার পরে মা ছিলেন আওয়ামী লীগের শীর্ষ নেতা। বাবা তাজউদ্দীন আহমেদ ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী। মা জোহরা তাজউদ্দীন ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি। ছোট ভাই তানজিম আহমেদ সোহেল তাজ পেয়েছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। এবার বোন সিমিন হোসেন রিমি পেলেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

দ্বাদশ জাতীয় নির্বাচনে গাজীপুর-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বঙ্গভবনে শপথ গ্রহণ করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সিমিন হোসেন রিমি। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মন্ত্রিপরিষদ বিভাগের দায়িত্ব বণ্টন-সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে দেখা যায় তিনি পেয়েছেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব।

সিমিন হোসেন রিমি ১৯৬১ সালের ১৯ আগস্ট গাজীপুরের কাপাসিয়ায় জন্মগ্রহণ করেন। ২০১২ সালের সেপ্টেম্বরে গাজীপুর-৪ আসনের উপনির্বাচনে সিমিন হোসেন রিমি প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হন তিনি।

একাদশ জাতীয় সংসদের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০২২ সালের নভেম্বরে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মনোনীত করা হয় রিমিকে। তার স্বামীর নাম মুশতাক হোসেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে