আমি আপনাদেরই লোক, চিন্তা করবেন না : সালমান এফ রহমান

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার সকালে নিজ আসনের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন সালমান এফ রহমান। ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আমি আপনাদেরই লোক। আপনারা চিন্তা করবেন না। আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। আগেও যেমন ছিলাম এখনো ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে আছি।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় বিজয়ের পর রোববার সকালে নিজ আসনের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসে বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন৷ এ সময় সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন তিনি৷

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় দেয়া সব প্রতিশ্রুতি খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে৷ দোহার-নবাবগঞ্জকে দুটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার তাই করা হবে৷

সালমান এফ রহমান দিনব্যাপী নবাবগঞ্জ উপজেলার কৈলাইল, শোল্লা, বাহ্রা, বক্সনগর, কলাকোপা, যন্ত্রাইল, বান্দুরা, নয়নশ্রী, বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ও দোহার উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, রাইপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে