প্রতিষ্ঠাবার্ষিকীতে সব দলকে আমন্ত্রণ জানাবে আ.লীগ: ওবায়দুল কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম

প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাবে আওয়ামী লীগ, কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (১০ জুন) আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে ঢাকা জেলার সংসদ সদস্য এবং ঢাকার দুই সিটি মেয়রের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তিনি বলেন, আজকের বৈঠকের বিষয় ছিল প্রতিষ্ঠাবার্ষিকী কীভাবে সফল করা যায়। সবাই এসে আলোচনা করেছেন। বিভিন্ন জায়গায় সাজসজ্জার মাধ্যমে উৎসব উদযাপন করব। সংসদ সদস্য ও মেয়রদের ডেকেছি, সর্বাঙ্গীণ সুন্দর একটা অনুষ্ঠান করব। ডিজিটালের পর এখন আমরা স্মার্ট বাংলাদেশের জন্য প্রস্তুত হচ্ছি সেই সময় আমাদের হিরকজয়ন্তী।

তিনি বলেন, ২১ জুন তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু ভবন পর্যন্ত র‍্যালি হবে।

২৩ জুন বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এদিন বিকেল তিনটায় আলোচনাসভা হবে সোহরাওয়ার্দী উদ্যানে। সাংস্কৃতিক অনুষ্ঠানও হবে।

এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতিরঝিলে নৌকাবাইচ, সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপী হিরকজয়ন্তী উদযাপিত হবে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত।

প্রধানমন্ত্রীর দিল্লি সফর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী দেশে ফিরে বিস্তারিত জানাবেন।

এ সময় বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

২ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

৩ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

৩ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

৩ দিন আগে