গোপালগঞ্জ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর নতুন মন্ত্রিসভার সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শনিবার সকাল ৯টায় দুই দিনের সফরে গোপালগঞ্জের উদ্দেশ্যে ঢাকা থেকে সড়কপথে রওনা হন প্রধানমন্ত্রী।
জানা গেছে, টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন। রাতে নিজ বাড়িতেই থাকবেন তিনি। রোববার সকালে কোটালিপাড়ায় যাবেন সরকারপ্রধান। সেখানে উপজেলা পরিষদ মাঠে নেতা-কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। প্রধানমন্ত্রীর এই সফরে উচ্ছ্বসিত দলীয় নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন দলের সভাপতিকে শুভেচ্ছা জানাতে।
জেলা প্রশাসক জানিয়েছেন, প্রধানমন্ত্রীর এই সফর সফল করতে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করে আওয়ামী লীগ। ১০ জানুয়ারি শপথ নেন সংসদ সদস্যরা। শপথ নেওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্যরা সর্বসম্মতিক্রমে দলীয় সভাপতি শেখ হাসিনাকে তাদের সংসদীয় দলের নেতা নির্বাচিত করেন।
পরে বৃহস্পতিবার বঙ্গভবনে শপথ নেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার ৩৬ সদস্য। সন্ধ্যা সাতটায় তাদের শপথ-বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে