‘নেত্রী যে ভরসায় নৌকা তুলে দিয়েছেন, পুরান ঢাকার জনগণ তার প্রতিদান দেবেন’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা যে ভরসায় নৌকা তুলে দিয়েছেন, পুরান ঢাকার জনগণ তার প্রতিদান দেবেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন।

শনিবার পুরান ঢাকার নাজিরা বাজারে গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ঢাকা-৬ আসনে দীর্ঘদিন নৌকার প্রার্থী ছিল না জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, অন্য একটি প্রতীকে (লাঙ্গল) ভোট দিতে আমাদের কষ্ট হতো। কিন্তু দলীয় সিদ্ধান্তে অন্য প্রতীকের প্রার্থীকে ভোট দিতে হতো এই এলাকার হাজারো পরিবারকে। সেজন্য অনেকে ভোট দিতেও যেতো না। নেত্রী এবার আমার হাতে নৌকা তুলে দিয়ে বলেছেন ‘পুরান ঢাকার মানুষকে নৌকা উপহার দিলাম।’ বিনিময়ে এই আসন আগামী ৭ জানুয়ারি আমরা নেত্রীর হাতে তুলে দিব ইনশাআল্লাহ। নেত্রী যে আবেগ নিয়ে, ভরসা নিয়ে আমাদের হাতে নৌকা তুলে দিয়েছেন আমরা সেই ভরসার প্রতিদান দিব।

৭ জানুয়ারি ভোটকেন্দ্রে ভোটার আনার কৌশল কি হবে সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, কৌশলটা নির্বাচন কেন্দ্রীক না। ৩০ বছর রাজপথে আছি, জনগণের সাথে আছি, পাশে আছি। জনগণ সেটার স্বীকৃতি এবং উৎসাহ দেওয়ার জন্য আমাকে ভোট দিবে। পুরান ঢাকায় প্রচুর পরিমাণে ভোটারের উপস্থিতি থাকবে।

তিনি বলেন, ভোটের পরিবেশ খুব ভালো, এলাকার মানুষের স্নেহে আমি ধন্য হয়েছি। এই এলাকার মানুষ আমার জন্ম থেকে বেড়ে ওঠা সবকিছুই দেখেছেন। সুতরাং তারা আমাকে ভালোবাসা দিচ্ছেন, স্নেহ দিচ্ছেন এবং আমি ব্যাপক সাড়া পাচ্ছি। আল্লাহর মেহেরবানী থাকলে ৭ জানুয়ারি এই এলাকা থেকে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে ইনশাআল্লাহ।

প্রধানমন্ত্রীর উন্নয়নের কথা তুলে ধরে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, শেখ হাসিনা এমন একজন মানুষ যিনি জীবনের শেষ বয়সে এসেও আমাদের মতো ইয়াংদের থেকে বেশি পরিশ্রম করেন। আমরা তার সাথে কাজ করে হয়রান হয়ে যেতাম, আমাদের রেস্ট নিতে হতো। কিন্তু নেত্রী সেই ফজর থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত দেশের জন্য কাজ করে যান। নেত্রীর এই কাজের মধ্য দিয়ে আমাদের জীবনমান উন্নয়ন হয়েছে। আমাদের জীবন উন্নত হয়েছে। আজকে আমরা অর্থনৈতিক, সামাজিকভাবে এগিয়েছি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে