ভোটকেন্দ্রে জনগণের ঢেউয়ে বিএনপির ষড়যন্ত্র ভণ্ডুল হয়ে যাবে : নানক

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জাহাঙ্গীর কবির নানক। ছবি: সংগৃহীত

আগামী নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা-১৩ আসনে নৌকার মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত গত ১৫ বছর ধরে সরকার উৎখাতের চেষ্টা করেছে। তবে দেশের জনগণ তাদের সঙ্গে নেই বলেই বারবার তারা ব্যর্থ হয়েছে। ৭ জানুয়ারি নির্বাচনকে সামনে রেখেও তারা ষড়যন্ত্র করছে। তবে বিএনপির নির্বাচন প্রতিহতের যে ষড়যন্ত্র তাও ব্যর্থ হবে। ভোটকেন্দ্রে জনগণের ঢেউয়ে তাদের ষড়যন্ত্র ভন্ডুল হয়ে যাবে।

বৃহস্পতিবার এক মতবিনিময় সভার শুরু আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি ঢাকা-১৩ আসনে অবস্থিত সকল এনজিও, ক্লাব ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

এক প্রশ্নের জবাবে নৌকার মনোনীত এই প্রার্থী বলেন, নির্বাচনপূর্ব যেসব সহিংসতা হচ্ছে, তা যৎসামান্য। তবে কোনো ধরনের সহিংসতাই কাম্য নয়। তাই দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান দলের নীতিনির্ধারণী ফোরমের এই নেতা।

মোহাম্মদপুর সূচনা কমিটি সেন্টারে এই সভার আয়োজন করে ‘স্বপ্নপুরী কল্যাণ সংস্থা’ নামের একটি বেসরকারি সংগঠন। এ সময় একাধিক সংগঠনের নেতৃবৃন্দর সভায় প্রার্থী নানকের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। সভায় বক্তব্যে রাখেন- ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল প্রমুখ।

রাতে মোহাম্মদপুর বিহারী ক্যাম্পে বিহারী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন নৌকার এই প্রার্থী। সেখানে তিনি বিহারীদের নানা ধরনের সমস্যার কথা শুনেন এবং নির্বাচিত হলে এ সকল সমস্যার সমাধানের আশ্বাস দেন। এ সময় বিহারী ক্যাম্পে নির্বাচন উৎসব লক্ষ্য করা গেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৪ দিন আগে