প্রতিবেদক, রাজনীতি ডটকম

ঢাকা-৬ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, বাংলাদেশের রাজনীতি অনলাইন গেম নয়। আপনি (তারেক রহমান) লন্ডনে বসে বাটন টিপ দেবেন আর ঢাকা শহর নাচতে শুরু করে দিলো, বিষয়টা এমন নয়। সাহস থাকলে দেশে আসেন, রাজনীতির মাঠে নামেন। ওখানে বসে বলবেন নির্বাচনে ভোট দিবেন না, এখানে আপনার কথামতো সব হবে না।
রোববার দুপুরে পুরান ঢাকার গেন্ডারিয়ায় গণসংযোগ করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সাঈদ খোকন বলেন, যারা লন্ডনে বসে অবরোধের ঘোষণা দেয়, আজ তাঁরা নিজেরাই অবরুদ্ধ হয়ে গেছে।
তিনি বলেন, আমরা মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে মানুষের সেবা করি। তাই দেশের মানুষ অবশ্যই নৌকা প্রতীকে ভোট দেবে।
মানুষের জীবন মান উন্নয়নের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, দেশের মানুষ অশান্তি চায় না, জ্বালাও-পোড়াও চায় না। মানুষ এখন কর্মমুখী। নিজের কাজ করে শান্তিতে থাকতে চায়। যার নিশ্চয়তা বিগত দিনে প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন-অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোট চাই।
এক প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমি এবং আমার পরিবার বিগত ১০০ বছর ধরে পুরান ঢাকার মানুষের খেদমত করছি। এই এলাকার ভৌতঅবকাঠামো এবং সামাজিক-সাংস্কৃতিক যা কিছু উন্নয়ন দেখবেন তার অধিকাংশ আমি এবং আমার পরিবারের মাধ্যমে করা। শত বছরের পরীক্ষিত মানুষ আমরা।

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৪ দিন আগে