লন্ডনে বসে বাটন টিপে রাজনীতি হয় না : সাঈদ খোকন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার ওয়ারীতে গণসংযোগে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় মোহাম্মদ সাঈদ খোকন। ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, রাজনীতিটা কোনো অনলাইন গেম নয়। কেউ লন্ডনে বসে সুইচ টিপ দিলো, ঢাকা শহরের মানুষ নাচতে শুরু করলো বিষয়টা মোটেও এরকম না। লন্ডনে বসে বাটন টিপে রাজনীতি হয় না।

মঙ্গলবার দুপুরে পুরান ঢাকার ওয়ারীতে গণসংযোগে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, আইন ও সংবিধান সম্মতভাবে জনমত সৃষ্টি করার মাধ্যমে যে কেউ ভোট বা নির্বাচন বর্জনের চেষ্টা করতে পারে। সেখানে আমাদের কোনো বিষয় থাকে না।

বিএনপি-জামায়াত নির্বাচন বাতিলের জন্য সারা দেশে লিফলেট বিতরণ করছে। এতে জনগণের মধ্যে বিভ্রান্তির মাধ্যমে জলঘোলা করার চেষ্টা করছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র

ভোটারদের কেন্দ্রে নিয়ে আসতে কোনো চাপ বা চ্যালেঞ্জ মনে করছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, অন্যান্য জায়গাতে একটু চ্যালেঞ্জ থাকতে পারে। তবে পুরান ঢাকার হিসেবটা একটু ভিন্ন। এখানে সেরকম কিছু হবে না। প্রথমত, মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন-অগ্রযাত্রা, সেটাকে স্বীকৃতি বা উৎসাহ দেবার জন্য মানুষ ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিবেন। দ্বিতীয়ত, আমি তাদের সন্তান, সে হিসেবে তাঁরা একটা ভোট দিতে কেন্দ্রে যাবেন বলে আমি আশা করি।

৭ জানুয়ারি ঢাকা-৬ আসনে ভোটার উপস্থিতি সব চেয়ে বেশি হবে জানিয়ে মোহাম্মদ সাঈদ খোকন বলেন, 'আমি পুরান ঢাকার সন্তান হিসেবে ভোটারদের স্নেহ-ভালোবাসা আছে। আলহামদুলিল্লাহ, গণসংযোগে ভালো সাড়া পাচ্ছি। আশা করি ৭ জানুয়ারি জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাবেন। প্রিয় নেত্রীকে ফের প্রধানমন্ত্রী করতে নৌকা প্রতিকে ভোট দিবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে