গুরুত্বপূর্ণ নেতা-প্রার্থী হত্যার পরিকল্পনা করছে বিএনপি: কাদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ওবায়দুল কাদের। ফাইল ছবি

বিএনপি আন্দোলনে ‘ব্যর্থ’ হয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, নির্বাচনে আতঙ্ক ছড়াতে প্রয়োজনে গুরুত্বপূর্ণ নেতা ও প্রার্থীদের হত্যার পরিকল্পনা করছে বিএনপি। এ প্রেক্ষাপটে দলীয় প্রার্থী, নেতাকর্মীসহ সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ৭ জানুয়ারি ভোটার উপস্থিতি নিয়ে প্রয়োজনে লাশ বানিয়ে আতঙ্ক সৃষ্টি করতে পারে জনগনকে ভোটকেন্দ্রে আসা থেকে বিরত রাখতে। আইনশৃঙ্খলাবাহিনী সকলে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, লন্ডন থেকে বার্তা দেয়া হয়েছে প্রয়োজনে গুপ্ত হত্যার পথে তারা এগিয়ে যাবে। হয়ত গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থীকে লাশ বানানোর চক্রান্ত আছে নির্বাচনকে ঘিরে। সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। খুবই ভয়াবহ পরিকল্পনা নিয়ে এগুচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, প্রস্তুতি নিচ্ছে ভয়ংকর কোন হামলা, গুপ্ত হত্যার দিকে যাচ্ছে এমন খবর পাচ্ছি। নেতাকর্মীদের সতর্ক করছি। নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে। সারাদেশের সর্বস্তরের নেতাকর্মীদের সতর্ক পাহারায় থাকতে হবে।

নতুন বছরে বাংলাদেশের গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে জানিয়ে দলীয় প্রার্থীসহ সকলকে নির্বাচনি আচরণবিধি মেনে চলার কড়া নির্দেশনা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে বাচিয়ে রাখতে হলে এ নির্বাচনে নৌকার বিজয়ের কোন বিকল্প নেই।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেরাই নিজেদের অপকর্ম ও নেতিবাচক রাজনীতির জন্য নিশ্চিহ্ন ও ধ্বংসের জন্য দায়ী। অন্য কেউ নয়।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকার মেয়াদ শেষ করতে পারবে না: নাহিদ

সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।

৩ দিন আগে

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

৩ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

৩ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৪ দিন আগে