প্রতিবেদক, রাজনীতি ডটকম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন,আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়তে কাজ করব। আমরা কাউকে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে আমাদের ঐতিহ্যকে নষ্ট করতে দেব না। আমাদের উন্নয়ন অগ্রগতিতে যারা বাধা দেবে সেই অশুভ শক্তির হাত থেকে আমরা আমাদের দেশকে রক্ষা করব।
মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা একটি চমৎকার সময় পার করছি। পবিত্র রমজান মাসের পর ঈদুল ফিতরের উৎসব এরপর সার্বজনীন পহেলা বৈশাখ উৎসব এবং আজকে আবার বসন্তী পূজার উৎসব আমরা পালন করছি। আমাদের এই প্রিয় বাংলাদেশে আমরা সকলে মিলেমিশে যার ধর্ম কর্ম পালন করি ও উৎসবের আয়োজন করি। পরস্পরের প্রতি আমাদের যে ভালোবাসা এটি হলো আমাদের ঐতিহ্য।
নাছিম বলেন, আমাদের ধর্মীয় উৎসব হলো সার্বজনীন উৎসব। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এসব উৎসবে অংশগ্রহণ করে। এটি আমাদের সংস্কৃতি। বাঙালির হাজার বছরের ঐতিহ্য রয়েছে। এই চেতনায় আমরা যতদিন ঐক্যবদ্ধ থাকব, ততদিন কোনো অপশক্তি কোনো ধর্মের মানুষের ক্ষতি করতে পারবে না।
তিনি বলেন, আমরা চাই সাম্প্রদায়িক শক্তি,অশুভ শক্তি, যারা মানুষের অকল্যাণ চায় তাদের পরিবর্তনের মধ্য দিয়ে শুভ শক্তির জাগরণ হোক। আমরা চাই দেশের প্রতিটি মানুষের কল্যাণ ও মঙ্গল হোক। দেশের প্রতিটি মানুষ ভালো থাকুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বাবু নির্মল চ্যাটার্জি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়সহ স্থানীয় নেতারা।
বাহাউদ্দিন নাছিম রমনা কালীমন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন শেষে দুপুরে সিদ্ধেশ্বরী সর্বজনীন মন্দিরে বাসন্তী পূজা পরিদর্শন করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।
১৭ ঘণ্টা আগে
বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
১৮ ঘণ্টা আগে
বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।
১৮ ঘণ্টা আগে
সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।
১ দিন আগে