প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য নির্বাচনের খেলা শেষ হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আমরা নির্বাচনের খেলা শেষ করেছি। এবার শুরু হবে আমাদের খেলা। আমরা এখন নতুন খেলায় নেমেছি।
বুধবার সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আওয়ামী লীগের জনসভায় এ কথা বলেন তিনি।
নতুন খেলার ব্যাখ্যা দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, এখন খেলা হবে রাজনীতির খেলা। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার। এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এবার খেলা হবে দুর্নীতি ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে। এবার খেলা হবে সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে।
তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে প্রমাণ হয়েছে— বিএনপি ভুয়া, তাদের এক দফা ভুয়া। বিএনপির বর্তমান ভুয়া, ভবিষ্যতও ভুয়া। তাদের কোনো ভবিষ্যৎ নেই, চারদিকে শুধুই অন্ধকার।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের কথা স্মরণ করে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর কন্যা আজকের মঞ্চ আলোকিত করেছেন। পঞ্চমবারের মতো আওয়ামী লীগ পার্টি লিডার অব হাউজ নির্বাচিত করেছে। তিনি আগামীকাল বঙ্গভবনে শপথ নেবেন। তিনি বাংলাদেশে রূপান্তরের রূপকার। বঙ্গবন্ধুর স্বপ্ন বাহক। আমাদের পূর্ব পৃথিবীর সূর্য। আমাদের আশার বাতিঘর। আমাদের সাহসের সোনালী ঠিকানা। তিনি আমাদের দূরন্ত সাহস ও শৌর্য-বীর্যের প্রতীক।

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৩ দিন আগে
বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।
৩ দিন আগে
নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।
৩ দিন আগে