মিছিল করে বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় : নাছিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি কালো পতাকার নামে মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এরা আইনের শাসনকে বাধাগ্রস্ত করতে চায়। দেশের অর্থনীতির সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করে মানুষের দুঃখ বাড়াতে চায় এ বিএনপি-জামাত।

শনিবার সকালে মতিঝিল আইডিয়াল স্কুল সংলগ্ন প্রাঙ্গণে ঢাকা ৮ নির্বাচনী এলাকার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,বিএনপি দেশের মানুষের কষ্টকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। এরা সাম্প্রদায়িক অশুভ শক্তি।এরা দেশের মানুষকে বিপথগামী ও বিপদে ফেলে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে অগণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে শাসন কায়েম করতে চায়। দেশের মানুষের হৃদয় থেকে এদের চিরতরে মুছে ফেলতে হবে। এরা গণতান্ত্রিক চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে চিরতরে ধ্বংস করতে চায়। এরা দেশের ১৬ কোটি মানুষের শত্রু।

তিনি আরও বলেন, এ বিএনপি জামাতকে আমাদের প্রতিরোধ করতে হবে। এদের প্রতিরোধের মাধ্যমে দেশকে শেখ হাসিনার নেতৃত্বে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। যারাই সন্ত্রাস করবে, বিশৃঙ্খলা চালাবে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সাথে নিয়ে আমাদের তাদের মোকাবেলা করতে হবে।

নাছিম বলেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা দেশকে ও দেশের মানুষকে ভালোবাসেন। তিনি সন্ত্রাসীদের মোকাবেলা করে তাদের হাত থেকে দেশের মানুষদের রক্ষা করেন। মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধির জন্য তিনি অক্লান্ত পরিশ্রম করছেন। তার সঙ্গে দেশের জনগণ রয়েছে। জনগণের শক্তিতে বলিয়ান হয়ে তিনি দেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করবেন।

১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ নওশের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ- সভাপতি ডা.দিলিপ রায়, কামাল চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ সহ স্থানীয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতারা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

১১-দলীয় ঐক্যের কর্মসূচি থেকে সরে দাঁড়াল খেলাফত মজলিস

শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

২ দিন আগে

ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুসহ ২ নেতার পদত্যাগ, ১ জনকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্

২ দিন আগে

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগই যথেষ্ট নয়, গ্রেপ্তার দাবি মামুনুল হকের

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন (চুপ্পু)-এর পদত্যাগ অনেক আগেই হওয়া উচিত ছিল।

৩ দিন আগে

বিএনপি পরিকল্পনামাফিক রাষ্ট্রপতিকে পদত্যাগ করিয়েছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, শারীরিক অসুস্থতার অজুহাতে সাহাবুদ্দিনকে সেফ এক্সিট দেওয়া যাবে না। তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন, সে জন্য সরকারকে সজাগ থাকতে হবে এবং অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করতে হবে।

৩ দিন আগে